এবার ঈদের তারিখ ঘোষণা করলো ভারত
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের সমাপ্তি ঘোষণা করতে বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হচ্ছে। এরই মধ্যে ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়া জানিয়েছে, শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (৩১ মার্চ) এসব দেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে।
মুসলিম ধর্মীয় বিধান অনুযায়ী, রমজান মাস ২৯ বা ৩০ দিনে সম্পন্ন হয় এবং শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের দিন নির্ধারণ করা হয়। শনিবার সন্ধ্যায় ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ইসলামিক কমিটিগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, চাঁদ দেখা যায়নি। তাই রমজান ৩০ দিনে সম্পন্ন হবে এবং ঈদ উদযাপিত হবে সোমবার (৩১ মার্চ)।
বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে। দেশটির অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জানায়, সোমবার (৩১ মার্চ) সেখানে ঈদুল ফিতর উদযাপন করা হবে। ভৌগোলিক কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় আগেই চাঁদ দেখা যায় এবং সেই অনুযায়ী ঈদের দিন নির্ধারিত হয়।
অস্ট্রেলিয়ার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই তাদের জাতীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমে জানায়, দেশটিতেও সোমবার ঈদ উদযাপিত হবে। এরপর মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে একই তারিখ ঘোষণা করে।
বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের সময় ও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের দিন ঘোষণা করে। মধ্যপ্রাচ্য, বাংলাদেশ ও আফ্রিকার দেশগুলোর মধ্যে অনেকেই এখনো শাওয়াল মাসের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে শনিবার রাতেই আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা পর্যবেক্ষণ করা হবে। সেই অনুযায়ী এসব দেশে ঈদের চূড়ান্ত দিন নির্ধারিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর