MD. Razib Ali
Senior Reporter
পিএসএলে ৫০ বাংলাদেশি, তিন জন সর্বোচ্চ ভিত্তিমূল্যে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুম ঘিরে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য তৈরি হয়েছে বড় মঞ্চ। এবারের প্লেয়ার ড্রাফট ও নিলাম তালিকায় জায়গা পেয়েছেন দেশের বিপুল সংখ্যক ক্রিকেটার। ইতোমধ্যে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স, যা বাংলাদেশের সমর্থকদের জন্য বাড়তি আগ্রহ তৈরি করেছে।
শুধু মুস্তাফিজ নন, নিলামের পুলে রয়েছেন জাতীয় দলের বহু পরিচিত মুখ। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাকির হাসান ও রিশাদ হোসেন-সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে থাকবেন।
উল্লেখ্য, পিএসএলের আগের আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন। ফলে এবারও তাদের নিয়ে আগ্রহ কম নয়।
সর্বোচ্চ মূল্যমান (২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি)
এই ক্যাটাগরিতে রাখা হয়েছে তিনজন ক্রিকেটারকে—
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাকির হাসান
১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি বিভাগ
রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিসান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মণ্ডল, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী রাব্বি
৬০ লাখ পাকিস্তানি রুপি বিভাগ
আবদুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম জুনিয়র, জাকের আলী, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাঈম হাসান, রাকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব
বড় সুযোগ বাংলাদেশের ক্রিকেটারদের সামনে
এক আসরে এত সংখ্যক বাংলাদেশি ক্রিকেটারের অন্তর্ভুক্তি দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলার সুযোগ পেলে অভিজ্ঞতা যেমন বাড়বে, তেমনি নিজেদের দক্ষতা প্রমাণের ক্ষেত্রও তৈরি হবে।
এখন সবার নজর নিলাম টেবিলে—শেষ পর্যন্ত কতজন টাইগার ক্রিকেটার দল পান, সেটাই দেখার অপেক্ষা।
আরাফাত হোসেন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান