MD: Razib Ali
Senior Reporter
হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি: কম্প্রোমাইজ হলে শিষ্টাচারবহির্ভূত আচরণ
নিজস্ব প্রতিবেদক: আজ (১৫ এপ্রিল) নিজের ফেসবুক পেজে একটি সরব বার্তা দিয়েছেন রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং আপসহীন রাজনীতির পক্ষে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।
হাসনাত লেখেন, "যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।"
তিনি স্পষ্টভাবে সতর্ক করেন, যারা কম্প্রোমাইজের রাজনীতিতে লিপ্ত রয়েছেন, তারা যেন অতিসত্বর নিজেদের অবস্থান পরিষ্কার করেন।
“যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শিঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ,”—জানান তিনি।
হাসনাত আরও বলেন, “আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।”
এই বক্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে একপ্রকার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। আপাতত তার এই বার্তায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
এদিকে, কার উদ্দেশ্যে তার এই মন্তব্য, কিংবা এটি কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে ইঙ্গিত করে কি না, সে বিষয়ে তিনি কিছুই বলেননি। তবে এই পোস্টে আওয়ামী লীগবিরোধী রাজনীতিতে আপসহীনতা বজায় রাখার বার্তাই যেন প্রধান হয়ে উঠেছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ