Md Razib Ali
Senior Reporter
ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর
দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ও সাধারণ গ্রাহকদের আমানত রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংকটে থাকা শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করে গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক'-এর কার্যক্রম দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। একইসঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ব্যাংক সংস্কারের এই মহাপরিকল্পনা থেকে পেছনে ফেরার কোনো অবকাশ নেই।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসক ও তাদের প্রতিনিধিদের সাথে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় এই নির্দেশনা দেওয়া হয়।
কারিগরি সমন্বয় ও এমডি নিয়োগে গুরুত্ব
সভার আলোচনায় ব্যাংকগুলোর আইটি ইন্ট্রিগ্রেশন বা প্রযুক্তিগত তথ্য সমন্বয়ে ধীরগতির বিষয়টি উঠে আসে। কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচটি ভিন্ন প্রতিষ্ঠানের বিশাল তথ্যভাণ্ডার একত্রিত করতে সময় প্রয়োজন। তবে গভর্নর নির্দেশ দিয়েছেন, সব ধরনের গুজব উপেক্ষা করে এই আইটি সমন্বয় প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। তিনি আরও জানান, ব্যাংকটির পূর্ণাঙ্গ পরিচালনার জন্য খুব শীঘ্রই দক্ষ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হবে। এছাড়া স্থগিত থাকা ঋণ আদায় ও বন্ধ কারখানাগুলো পুনরায় সচল করতে প্রশাসকদের বিশেষ তাগিদ দিয়েছেন তিনি।
২০ হাজার কোটির সরকারি প্রণোদনা ও ব্যাংকের বর্তমান চিত্র
নতুন এই ব্যাংককে শক্তিশালী ভিত্তি দিতে সরকার ইতিমধ্যে ২০ হাজার কোটি টাকার মূলধন সরবরাহ করেছে। এর সঙ্গে গ্রাহকদের ১৫ হাজার কোটি টাকাসহ ব্যাংকটির মোট মূলধন দাঁড়িয়েছে ৩৫ হাজার কোটি টাকা।
একনজরে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' পিএলসি:
গত নভেম্বরে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি প্রতিষ্ঠানকে একীভূত করে এর যাত্রা শুরু হয়। বর্তমানে ব্যাংকটির গ্রাহক সংখ্যা প্রায় ৭৫ লাখ। এর আমানত ১ লাখ ৪২ হাজার কোটি টাকা হলেও ঋণের পরিমাণ ১ লাখ ৯২ হাজার কোটি টাকা, যার বড় একটি অংশ (৭৭ শতাংশ) বর্তমানে খেলাপি হিসেবে চিহ্নিত।
টাকা ফেরত পাওয়ার নতুন নীতিমালা
গ্রাহকদের পাওনা মেটাতে ১২ হাজার কোটি টাকার আমানত বীমা তহবিল ব্যবহার করা হচ্ছে। ১ জানুয়ারি থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে নিম্নোক্ত নিয়মগুলো কার্যকর হয়েছে:
ক্ষুদ্র আমানতকারী: যাদের ২ লাখ টাকা পর্যন্ত জমা আছে, তারা নির্দিষ্ট প্রক্রিয়ায় টাকা তুলতে পারছেন।
বড় আমানতকারী: ২ লাখ টাকার বেশি জমা থাকলে প্রতি তিন মাস অন্তর ১ লাখ টাকা করে মোট ৭ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।
জরুরি চিকিৎসা: মানবিক বিবেচনায় ক্যান্সার ও কিডনি ডায়ালাইসিস রোগীদের জন্য কোনো ঊর্ধ্বসীমা নেই; তারা চিকিৎসার জন্য প্রয়োজনমতো সম্পূর্ণ অর্থ উত্তোলন করতে পারবেন।
গভর্নর মোস্তাকুর রহমান স্পষ্ট করেছেন, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো ৭৫ লাখ আমানতকারীর আস্থার প্রতিফলন ঘটানো এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ঢেলে সাজানো।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি