বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তাদের বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ঘোষণা করেছে মোট ১০ শতাংশ ডিভিডেন্ড। এর মধ্যে ৫ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস শেয়ার—একসাথে লাভ আর আস্থার প্রতিচ্ছবি যেন।
চলতি বছরে আইপিডিসি-র শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯৩ পয়সা, যা আগের বছরের ৮৮ পয়সা থেকে কিছুটা উর্ধ্বমুখী।যদিও আগেরর বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬ টাকা ৪০ পয়সা, যা আগের বছর ৫৭ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৭৩ পয়সা।
আইপিডিসি ফাইন্যান্স জানিয়েছে, আসন্ন বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে ২ জুন ২০২৫, সকাল ৯টা ৩০ মিনিটে, একটি ডিজিটাল প্ল্যাটফর্মে। এতে অংশ নিতে হলে শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ মে ২০২৫।
বিশ্লেষকরা মনে করছেন, ডিভিডেন্ড ঘোষণার এ সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির ওপর আস্থা প্রকাশ করে। বিনিয়োগকারীদের চোখে এটি একটি ইতিবাচক বার্তা—যা কোম্পানিটির শেয়ারমূল্যে প্রভাব ফেলতে পারে সামনের দিনগুলোতে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান