রিশাদ কে নিয়ে যা বলল বিসিবি
নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে বাজিমাত করছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে টানা দুই ম্যাচে দারুণ পারফরম্যান্সে নজর কাড়ছেন তিনি। প্রতিটি ম্যাচেই নিয়েছেন ৩টি করে গুরুত্বপূর্ণ উইকেট, যা তার দলের জয়ে রেখেছে বড় ভূমিকা।
পিএসএলে নিজের প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করেন রিশাদ। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩ উইকেট নিয়ে। এরপর করাচি কিংসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। মাত্র ২৬ রানে তুলে নেন প্রতিপক্ষের ৩টি মূল্যবান উইকেট।
রিশাদের এমন উজ্জ্বল পারফরম্যান্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম প্রকাশ করেছেন সন্তুষ্টি এবং ভবিষ্যতের জন্য আশাবাদ।
আজ বৃহস্পতিবার সিলেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
"রিশাদের সাথে কালকে কথা হয়েছে এবং ও খুব ফোকাসড আছে। ভালো রেজাল্ট করাটা খুব জরুরি। শুরুতেই ভালো খেলেছে, এটা ওকে কনফিডেন্স দেবে। দলে ওর জায়গাটা আরেকটু শক্ত করবে, যেটা ওর জন্য খুব জরুরি ছিল।"
তিনি আরও বলেন,"সে তরুণ একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞ না। বাইরে এভাবে খেলার অভিজ্ঞতা ওর নেই। তো আমি আশা করব, যে এটাকে ও দারুণভাবে কাজে লাগাবে। যখন ফেরত আসবে, আমরা ওকে অন্য এক রিশাদ হিসেবে পাবো এবং পরিণত এক রিশাদকে আমরা হয়তোবা দেখতে পাবো।"
এই তরুণ লেগ স্পিনারের এমন উজ্জ্বল সূচনা শুধু লাহোর কালান্দার্সের জন্যই নয়, বাংলাদেশের ভবিষ্যৎ স্পিন আক্রমণের জন্যও এক বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর