আজ রাতের মধ্যে দুই বিভাগে তীব্র ঝড়ের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়া পরিস্থিতি হঠাৎ করেই পরিবর্তনের দিকে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১টার মধ্যে দেশের দুটি অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে উক্ত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে ওই দুই অঞ্চলের নৌযাত্রী, মাঝি-মাল্লা এবং স্থানীয় বাসিন্দাদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে ছোট নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।
এই সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা জায়গা ও উঁচু গাছপালা থেকে দূরে থাকতে বলা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির উন্নয়ন বা অবনতি হলে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- একাদশে ভর্তিতে বড় খবর, ৯৩% আসন সবার জন্য—জানুন কোটা কত
- আর মাত্র ১০ বছর! এলন মাস্ক বলছেন, টাকা ছাড়াই চলবে পৃথিবী
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- মোদী-ট্রাম্প বৈঠকের অজানা ঘটনা ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য