বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড তাদের শেয়ারহোল্ডারদের জন্য সুখবর নিয়ে এসেছে। ২০২৩-২৪ অর্থবছরের ঘোষিত ৩০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ইতোমধ্যেই বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
আর্থিকভাবে সফল একটি বছর পার করার পর কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এই প্রস্তাব পরবর্তীতে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।
লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে রিলায়েন্স ইন্স্যুরেন্স আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। বিইএফটিএন (BEFTN) প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল উপায়ে বিনিয়োগকারীদের নির্দিষ্ট ব্যাংক হিসাবে সরাসরি লভ্যাংশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে করে বিনিয়োগকারীরা হয়রানি ছাড়াই দ্রুত সময়ে লাভের অংশ পেয়ে গেছেন।
বিশ্লেষকদের মতে, নিয়মিত লভ্যাংশ প্রদান রিলায়েন্স ইন্স্যুরেন্সের আর্থিক শৃঙ্খলা ও শেয়ারহোল্ডারদের প্রতি দায়িত্বশীল মনোভাবের প্রতিফলন। এই ধারা কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় করবে বলেও মনে করছেন অনেকে।
শেয়ারবাজারের মন্দার মধ্যেও রিলায়েন্স ইন্স্যুরেন্সের এমন ইতিবাচক বার্তা নিঃসন্দেহে বিনিয়োগকারীদের জন্য স্বস্তির।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ