সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ
নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ায় আজ অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের যুবারা। এই জয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ।
প্রথমার্ধে ছিল সমতায়। কিছুটা নিষ্প্রভ ছিল বাংলাদেশের খেলা, বরং বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল নেপালই। তবে বাংলাদেশের গোলরক্ষক মাহিনের দৃঢ়তা এবং গুরুত্বপূর্ণ সেভগুলো রক্ষা করেছে দলকে। পাশাপাশি ভাগ্যের সহায়তাও ছিল বাংলাদেশের পক্ষে, যার ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। ম্যাচের ৭৩ মিনিটে কর্নার থেকে আসে কাঙ্ক্ষিত গোল। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার কিক থেকে আশিকুর রহমান হেড করে লক্ষ্যভেদ করেন। ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল নিজেই। মানিকের পাস থেকে নিখুঁত শটে জালে বল পাঠান তিনি।
৮৬ মিনিটে একমাত্র গোল করে ব্যবধান কমায় নেপাল। ম্যাচের শেষভাগে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে তারা। একের পর এক আক্রমণ চালালেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল সতর্ক ও দৃঢ়। ইনজুরি সময়েও গোল হজম না করে জয় নিশ্চিত করে ফয়সালরা।
আগামী ১৮ মে ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ীর সঙ্গে।
এই জয়ে উজ্জীবিত বাংলাদেশের যুব দল এখন ফাইনালের দিকে তাকিয়ে, যেখানে শিরোপার জন্য হবে শেষ লড়াই।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা