বদলে গেল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পরিবর্তন এসেছে সূচি ও ভেন্যুতে। পূর্ব ঘোষিত পাঁচ ম্যাচের বদলে এবার হবে তিন ম্যাচের সংক্ষিপ্ত সিরিজ। ভেন্যু সংখ্যাও কমে দাঁড়িয়েছে একটিতে। দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতায় এই পরিবর্তন এসেছে। আজ (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে তিন ম্যাচের নতুন সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বদলে যাওয়া সূচি ও ভেন্যু
নতুন সূচি অনুযায়ী, আগামী ২৭ মে থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ মে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।
মূলত ঈদের আগেই সিরিজ শেষ করতে চেয়েছিল দুই বোর্ড। সেই লক্ষ্যেই কমানো হয়েছে ম্যাচ সংখ্যা। পাশাপাশি সূচির সঙ্গে তাল মিলিয়ে একটিমাত্র ভেন্যু নির্ধারণ করা হয়েছে।
এছাড়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময়সূচিতে পরিবর্তনেরও প্রভাব পড়েছে এই সিরিজে। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনায় পিএসএল স্থগিত ছিল এক সপ্তাহ। এতে করে বাংলাদেশ সিরিজের জন্য নির্ধারিত ২৫ মে'র দিনটিতেই আয়োজন করা হচ্ছে পিএসএলের ফাইনাল। তাই পিছিয়ে গিয়ে সিরিজ শুরু হচ্ছে ২৭ মে থেকে।
বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। আজই আমিরাতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
পাকিস্তান স্কোয়াড:
সালমান আলী আগা (অধিনায়ক), সাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
ঈদের আগে এই সিরিজ দুই দলের জন্যই হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ প্রস্তুতি, বিশেষ করে আগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফাইনাল কম্বিনেশন পরখ করে দেখার বড় সুযোগ এটি।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ