MD. Razib Ali
Senior Reporter
চলছে জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬–এর সুপার সিক্স পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে হারারেতে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ–২ এর ৩৫তম ম্যাচে শুরুটা ছিল আক্রমণাত্মক, তবে দ্রুতই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগার যুবারা।
মাত্র ৩.৪ ওভারে ২০ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে বাংলাদেশ। বর্তমান রান রেট ৫.৪৫।
ওপেনার রিফাত বেগ ১৪ বলে ১৫ রান করে দলকে দ্রুত সূচনা এনে দেন। তার ইনিংসে ছিল ২টি চার ও ১টি ছক্কা। তবে ইনিংস বড় করতে পারেননি, পানাশে মাজাইয়ের বলে ব্র্যান্ডন এনডিওয়েনির ক্যাচে আউট হন তিনি।
অপরপ্রান্তে জাওয়াদ আবরার ৮ বলে ২ রানে অপরাজিত আছেন এবং ক্রিজে নতুন ব্যাটারদের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করছেন।
বাংলাদেশ ইনিংসে এখন পর্যন্ত এসেছে ৩ রান এক্সট্রা (১ বাই, ২ ওয়াইড)।
বোলিংয়ে জিম্বাবুয়ের হয়ে টাটেন্ডা চিমুগোরো ২ ওভারে ১৬ রান দিলেও উইকেট পাননি, তবে পানাশে মাজাই ১.৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে ১টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে প্রথম ব্রেকথ্রু এনে দেন।
বাংলাদেশের হয়ে এখনও ব্যাট করতে নামেননি অধিনায়ক আজিজুল হাকিম, কালাম সিদ্দিকি, রিজান হোসেন, মো. আব্দুল্লাহ (উইকেটকিপার), ফারিদ হাসান, সামিউন বাসির, শাহরিয়ার আহমেদ, আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন।
অন্যদিকে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ একাদশে খেলছেন নাথানিয়েল হ্লাবাঙ্গানা, কুপাকওয়াশে মুরাদজি, কিয়ান ব্লিগনট, ব্র্যান্ডন এনডিওয়েনি, লিরয় চিওয়াউলা, মাইকেল ব্লিগনট, অধিনায়ক সিমবারাশে মুদজেঙ্গেরেরে, টাটেন্ডা চিমুগোরো, পানাশে মাজাই, শেলটন মাজভিটোরেরা ও ওয়েবস্টার মাধিধি।
শুরুর ধাক্কা সামলে এখন বড় জুটি গড়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। পাওয়ারপ্লের ভেতরে উইকেট না হারালে ভালো সংগ্রহ গড়ার সুযোগ থাকবে টাইগার যুবারদের সামনে।
খেলাটি সরাসরি লাইভ দেখতে এখানেক্লিক করুন।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- ২০২৬ সালে ২৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন, কোনটি নেবেন?
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা
- আজ বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- আইপিওর অর্থে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা বিএসইসির