গ্লোবাল লিগের দল ঘোষণা করলো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
নিজস্ব প্রতিবেদক: এক বছর আগেও যিনি মাঠ মাতিয়েছেন গায়ানার জার্সিতে, এবার তার নামটাই নেই স্কোয়াডে। কথা হচ্ছে বাংলাদেশের উদীয়মান পেসার তানজিম হাসান সাকিবকে নিয়ে। দ্বিতীয় আসর সামনে রেখে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলে জায়গা হয়নি তার।
গ্লোবাল ক্রিকেটের নতুন মহাযজ্ঞ হিসেবে পরিচিতি পাওয়া জিএসএলের দ্বিতীয় আসর বসছে ১০ জুলাই, গায়ানায়। গেল বছর পাঁচ দেশের পাঁচ ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে এবারের আসরকে ঘিরে ইতোমধ্যে বাড়ছে উত্তেজনা। তিনটি দল—গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেন্স ও সেন্ট্রাল স্ট্যাগস—তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে এখনো চুপচাপ আছে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
তানজিম সাকিব না থাকলেও গায়ানার দলে যে তারকার মেলা বসেছে, তা বলাই বাহুল্য। স্পিনের জাদুকর ইমরান তাহির, ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী, ওয়েস্ট ইন্ডিজের স্টাইলিশ ব্যাটার শিমরন হেটমায়ার—সবাই আছেন গায়ানার হয়ে লড়াইয়ে নামতে।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স স্কোয়াড:
ইমরান তাহির, এভিন লুইস, জনসন চার্লস, মঈন আলী, শিমরন হেটমায়ার, সাউদ শাকিল, রোমারিও শেফার্ড, ডোয়াইন প্রিটোরিয়াস, গুড়াকেশ মোতি, আকিল হোসেন, রহমানউল্লাহ গুরবাজ, মার্ক অ্যাডায়ার, জোয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিঙ্গার এবং আমির জাঙ্গো।
অন্যদিকে, হোবার্ট হ্যারিকেন্স স্কোয়াডেও চমক আছে। চার বিদেশি ক্রিকেটার—শাহিবজাদা ফারহান, মোহাম্মদ নবি, মোহাম্মদ নাওয়াজ এবং ওডেন স্মিথ—দলে যুক্ত হয়েছেন, যারা নিজেদের দিনে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একাই।
এদিকে সেন্ট্রাল স্ট্যাগসও স্কোয়াড ঘোষণা করলেও এখনো চুপচাপ রংপুর রাইডার্স। তাদের দলে কারা থাকছেন—এখন সেটাই অপেক্ষার বড় অংশ। বিশেষ করে বাংলাদেশের তারকাদের কেউ থাকছেন কি না, সে প্রশ্নও ঘুরছে ভক্তদের মুখে মুখে।
গ্লোবাল সুপার লিগ মানেই বৈচিত্র্যময় ক্রিকেটের ছোঁয়া, যেখানে একসঙ্গে খেলেন ভিন্ন কনটিনেন্টের ক্রিকেটাররা। এবারের আসরেও থাকছে ব্যাট-বলের ঝড়, মাঠে গড়াবে রোমাঞ্চকর সব লড়াই। আর সেসব লড়াইয়ে সাকিবের মতো উদীয়মান তারকার অনুপস্থিতি নিশ্চয়ই বাংলাদেশি ভক্তদের জন্য একরাশ হতাশা হয়ে থাকল।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ