বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: ঈদ পরবর্তী সময়ে শেয়ারবাজারের সার্বিক অবস্থা এবং প্রাসঙ্গিক নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনার লক্ষ্যে বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ বৈঠক আগামীকাল রোববার (১৬ জুন) কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম শনিবার (১৫ জুন) এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, “বিনিয়োগকারীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। আজ (শনিবার) বিনিয়োগকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।”
সভায় শেয়ারবাজারের বর্তমান চ্যালেঞ্জ, বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণ বাড়াতে কর ও প্রণোদনা নীতিমালা, এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজার সংক্রান্ত সুপারিশগুলো নিয়ে আলোচনা হবে।
এছাড়া বাজার পরিচালনা, তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা, আইপিও কার্যক্রমের উন্নয়ন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিরাপত্তা এবং সামগ্রিকভাবে পুঁজিবাজারে গতিশীলতা ফেরাতে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কমিশন ও বিনিয়োগকারীদের মধ্যে মতবিনিময় হবে।
এই বৈঠককে সামনে রেখে বিনিয়োগকারী সংগঠনগুলো তাদের অগ্রাধিকার ভিত্তিক সুপারিশ ও দাবি প্রস্তুত করেছে। প্রত্যাশা করা হচ্ছে, বৈঠকে উপস্থাপিত প্রস্তাব ও আলোচনার ভিত্তিতে কমিশন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান