বিকেলে ঝড়বৃষ্টি আসছে! ৮ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার (২০ জুন) বিকেলে দেশের ৮টি অঞ্চলে ঝড়সহ বৃষ্টি হতে পারে। এই আশঙ্কায় ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিলা, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সকালে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অফিস এ পূর্বাভাস প্রদান করেছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে এই সতর্ক সংকেত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির কারণে নদী ও উপকূলীয় এলাকায় চলাচলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ছোট নৌযান ও ট্রলারগুলোকে নিরাপদ স্থানে থাকা উত্তম।
আসন্ন এই ঝড়ো আবহাওয়া কেড়ে নিতে পারে প্রচণ্ড গরমের কিছুটা স্বস্তি, তবে ঝড়-ঝাপটা থেকে নিরাপদ থাকতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- পে-স্কেলের গেজেট কবে, মন্ত্রিসভার অনুমোদনের পরও কেন অপেক্ষা
- তিন সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন ও কুপন পেমেন্টের রেকর্ড ডেট ঘোষণা
- ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডেরবিতর্কিত গোল নিয়ে বড় ভুল স্বীকার রেফারিদের
- ইমপেরিয়াল কলেজে বিনামূল্যে পিএইচডি, মিলবে বছরে ২৭ হাজার পাউন্ড উপবৃত্তি
- Redmi Note 17 Review: এর দাম ২৯–৩২ হাজার? 4G-5G ভ্যারিয়েন্ট নিয়ে যা জানা জরুরি