আজকের খেলা: ক্লাব বিশ্বকাপ- পিএসজি বনাম ইন্টার মায়ামি
নিজস্ব প্রতিবেদক: আজ (শনিবার) স্পোর্টসপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দারুণ কিছু ম্যাচ। একদিকে বুলাওয়ে টেস্টে মুখোমুখি জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা, অন্যদিকে ফুটবলের মঞ্চে ক্লাব বিশ্বকাপে মাঠে নামছে বড় ক্লাবগুলো। দিনের শুরু থেকে রাত পর্যন্ত খেলা জমিয়ে রাখবে দর্শকদের মন। চলুন দেখে নিই আজকের ম্যাচের সময়সূচি—
আজকের খেলা সূচি
বুলাওয়ে টেস্টে উত্তেজনা
বুলাওয়ের মাঠে আজ দ্বিতীয় দিনে নামবে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনেই ব্যাটে-বলে ভালো লড়াই জমেছে। আজ দ্বিতীয় দিনে ম্যাচের রাশ কে টানে নিজের দিকে, সেটাই দেখার বিষয়। দুপুর ২টা থেকে টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে ম্যাচটি।
ক্লাব বিশ্বকাপে বড় ম্যাচ
রাত ১০টায় ফুটবলপ্রেমীদের চোখ থাকবে ক্লাব বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে—পিএসজি বনাম ইন্টার মায়ামি। দুই তারকাসমৃদ্ধ দলের এই ম্যাচের জন্য অপেক্ষায় কোটি ভক্ত।
রাত ২টায় আরেকটি আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে ফ্ল্যামেঙ্গো ও বায়ার্ন মিউনিখ। ইউরোপ-লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের লড়াইও হবে জমজমাট। দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপে।
আজকের দিন তাই যারা খেলাধুলা ভালোবাসেন, তাদের জন্য এক কথায় ‘ফুল প্যাকেজ’। দিন-রাত জুড়ে থাকছে ক্রিকেট ও ফুটবলের চরম উত্তেজনা!
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন