দেশের স্বর্ণের বাজারে ফিরলো স্বস্তি: নতুন দামে বিক্রি হচ্ছে সোনা
নিজস্ব প্রতিবেদক:সোনার ঝলমলে বাজারে এবার নেমেছে একটু হালকা সুবাতাস। দাম কমেছে ভরিপ্রতি ২ হাজার টাকারও বেশি। কাক্সিক্ষত এই স্বস্তির খবর শনিবার (২৮ জুন) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। আগামীকাল রোববার (২৯ জুন) থেকে নতুন দর কার্যকর হবে দেশের বাজারে।
দীর্ঘদিন ধরে আকাশছোঁয়া দামে থাকা সোনা কিছুটা নরম হলো। বাজার বিশ্লেষকরা বলছেন, স্থানীয়ভাবে তেজাবি সোনার দর কমে যাওয়ায় এই পরিবর্তন এসেছে। বাজুসের হিসাবে, সর্বোচ্চ মানের বা২২ ক্যারেট সোনার ভরি এখন দাঁড়াচ্ছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা, যা আগের তুলনায় কমেছে ২ হাজার ৬২৪ টাকা।
আরো বিশদে—
২১ ক্যারেটের সোনা: ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা/ভরি
১৮ ক্যারেটের সোনা: ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা/ভরি
সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা/ভরি
অন্যদিকে রূপার বাজার যেন সোনার উল্টো ছবি—দামে কোনো পরিবর্তন নেই।
এখনও ২২ ক্যারেট রূপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকা ভরিতে।
২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম রয়েছে ১ হাজার ৭২৬ টাকাতেই।
বাজুস জানিয়েছে, বৈশ্বিক বাজারের গতিপ্রকৃতি এবং স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়মিত মূল্য সমন্বয় করা হচ্ছে। এই দাম কমায় কিছুটা স্বস্তি মিললেও, এখনো অনেক ক্রেতার চোখে সোনা যেন স্বপ্নেরই সমান।
বিয়ের মৌসুম সামনে রেখে দাম কমায় আশার আলো দেখছেন গহনার দোকানিরা। তবে অনেকেই বলছেন, "কমেছে ঠিকই, কিন্তু এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে।"
তবুও, সোনার বাজারে এই নরম সুর হয়তো আগামীদিনে আরও ইতিবাচক বার্তা বয়ে আনবে—এমনটাই প্রত্যাশা সচেতন ক্রেতা-দোকানিদের।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা