ব্রয়লার মুরগির দাম বেড়েছে, সোনালি ও লেয়ার মুরগির দাম কমেছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারগুলোতে আবারো বেড়েছে ব্রয়লার মুরগির দাম। চলতি সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৫০ টাকার মধ্যে। এই ঊর্ধ্বগতি নিয়ে ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রামপুরা ও আশপাশের বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম বেড়েছে কিন্তু সোনালি ও লেয়ার মুরগির দাম কিছুটা কমেছে। সোনালি মুরগি বর্তমানে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২২০ টাকায়, যেখানে গত সপ্তাহে তা ছিল ২২৫ থেকে ২৩৫ টাকা। একইভাবে লেয়ার মুরগির দাম কমে ২২০ থেকে ২৩৫ টাকা থেকে বর্তমানে ২২০ থেকে ২৩০ টাকায় এসেছে।
অন্যদিকে গরু ও খাসির মাংসের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। গরুর মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭৮০ টাকা এবং খাসির মাংসের দাম ১১০০ থেকে ১২০০ টাকা।
বাজারে ক্রেতারা ব্রয়লার মুরগির দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। রামপুরার বাজারে ক্রেতা আব্দুল আলিম বলেন, “ব্রয়লার মুরগিই আমাদের মতো গরিব মানুষের সবচেয়ে বেশি খাওয়ার বস্তু। দাম বাড়ায় কষ্ট হচ্ছে।” অন্য ক্রেতা মমিনুর রহমান বলেন, “অন্যান্য মাংস তো সবসময়ই দামি থাকে, তাই ব্রয়লার মুরগিই খাওয়া হয়। এখন তার দাম বাড়লে আমাদের পক্ষে খুব কষ্ট।”
বিক্রেতারা বলছেন, ঈদের পর কিছুদিন চাহিদা কম থাকলেও এখন আবার বাড়তে শুরু করেছে। রামপুরার মুরগি বিক্রেতা জুয়েল আহমেদ বলেন, “চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ছে। আমরা বাজার থেকে বেশি দামে আনতে হয়, তাই বিক্রেতারা দাম বাড়াতে বাধ্য।”
বিশ্লেষকরা বলছেন, উৎপাদন খরচ ও পরিবহন ব্যয়ের কারণে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। নিয়মিত বাজার মনিটরিং ও সরকারের প্রয়োজনীয় পদক্ষেপে এই দাম নিয়ন্ত্রণে আনা যেতে পারে।
এখন সময় এসেছে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার, যাতে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি স্বাভাবিক দামে পুষ্টিকর মাংস খাদ্য সরবরাহ পায়।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি