MD. Razib Ali
Senior Reporter
পিএসএল সূচি: ৪ বাংলাদেশি তারকার ম্যাচ কবে, কখন?
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরকে ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। প্রথমবারের মতো নিলাম প্রক্রিয়ায় দল গুছিয়ে এবার টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি প্রকাশ করেছে আয়োজকরা। এবারের আসরে বাংলাদেশের চার তারকা ক্রিকেটারের অংশগ্রহণ দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে তরুণ তুর্কি রিশাদ হোসেন—সবার ভাগ্য এবং মাঠের সূচি এখন নির্ধারিত।
লাল-সবুজের চার প্রতিনিধির গন্তব্য ও পারিশ্রমিক
এবারের আসরে সরাসরি চুক্তির মাধ্যমে আগেই লাহোর কালান্দার্সে নিজের জায়গা নিশ্চিত করেছিলেন দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমান। নিলামে একই দলের জার্সি গায়ে তোলার সুযোগ পেয়েছেন বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমন; তাকে ৬০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর।
এদিকে, লেগ স্পিন জাদুকর রিশাদ হোসেনকে নিয়ে বড় বাজি ধরেছে রাওয়ালপিন্ডি পিন্ডিজ। ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপির বিনিময়ে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গতির ঝড়ে প্রতিপক্ষকে কুপোকাত করতে পেশোয়ার জালমির ডেরায় যোগ দিচ্ছেন তরুণ পেসার নাহিদ রানা, যার নিলাম মূল্য ছিল ৬০ লাখ রুপি।
টুর্নামেন্ট ফরম্যাট ও নতুন ভেন্যু
আগামী ২৬ মার্চ থেকে শুরু হয়ে পিএসএলের এই জমজমাট আসর চলবে ৩ মে পর্যন্ত। ৩৯ দিনের এই ক্রিকেট মহাযজ্ঞে মোট ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পিন্ডিজ ও হায়দরাবাদ হিউস্টন—এই দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় এবারের আসর হবে ৮ দলের।
পাকিস্তানের ৬টি প্রধান ভেন্যুতে আয়োজিত হবে ম্যাচগুলো। এর মধ্যে করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডির পাশাপাশি প্রথমবারের মতো পিএসএলের রোমাঞ্চ পৌঁছাবে পেশোয়ার ও ফয়সলাবাদে। ভেন্যুগুলোর মধ্যে লাহোর সর্বোচ্চ ১৫টি ম্যাচ আয়োজন করবে, এছাড়া রাওয়ালপিন্ডিতে ১১টি ও ফয়সলাবাদে ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম দিনেই মাঠে নামার অপেক্ষায় মুস্তাফিজ-ইমন
২৬ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়রাবাদ হিউস্টন। ফলে টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে দুই বাংলাদেশি তারকা মুস্তাফিজ ও ইমনের। লিগ পর্বে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে, যেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সরাসরি কোয়ালিফায়ারে জায়গা করে নেবে।
পিএসএল একাদশ আসরের পূর্ণাঙ্গ সময়সূচি
মার্চ মাসের সূচি:
২৬ মার্চ: লাহোর কালান্দার্স বনাম হায়দরাবাদ কিংসমেন (লাহোর)
২৭ মার্চ: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম করাচি কিংস (লাহোর)
২৮ মার্চ: পেশোয়ার জালমি বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজ (পেশোয়ার) এবং মুলতান সুলতান্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড (লাহোর)
২৯ মার্চ: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম হায়দরাবাদ কিংসমেন (লাহোর) এবং লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস (লাহোর)
৩১ মার্চ: ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি (রাওয়ালপিন্ডি)
এপ্রিল মাসের সূচি:
১ এপ্রিল: মুলতান সুলতান্স বনাম হায়দরাবাদ কিংসমেন (মুলতান)
২ এপ্রিল: ইসলামাবাদ বনাম কোয়েটা এবং রাওয়ালপিন্ডি বনাম করাচি (রাওয়ালপিন্ডি)
৩ এপ্রিল: মুলতান সুলতান্স বনাম লাহোর কালান্দার্স (মুলতান)
৪ এপ্রিল: রাওয়ালপিন্ডি পিন্ডিজ বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাওয়ালপিন্ডি)
৫ এপ্রিল: মুলতান সুলতান্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (মুলতান)
৬ এপ্রিল: মুলতান সুলতান্স বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজ (মুলতান)
৮ এপ্রিল: হায়দরাবাদ কিংসমেন বনাম পেশোয়ার জালমি (করাচি)
৯ এপ্রিল: লাহোর বনাম ইসলামাবাদ (ফয়সলাবাদ) এবং করাচি বনাম পেশোয়ার (করাচি)
১০ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজ (করাচি)
১১ এপ্রিল: পেশোয়ার বনাম লাহোর (ফয়সলাবাদ) এবং করাচি বনাম হায়দরাবাদ (করাচি)
১২ এপ্রিল: হায়দরাবাদ কিংসমেন বনাম ইসলামাবাদ ইউনাইটেড (করাচি)
১৩ এপ্রিল: পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতান্স (ফয়সলাবাদ)
১৫ এপ্রিল: পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (ফয়সলাবাদ)
১৬ এপ্রিল: হায়দরাবাদ বনাম রাওয়ালপিন্ডি (ফয়সলাবাদ) এবং করাচি বনাম ইসলামাবাদ (করাচি)
১৭ এপ্রিল: লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (ফয়সলাবাদ)
১৮ এপ্রিল: লাহোর কালান্দার্স বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজ (ফয়সলাবাদ)
১৯ এপ্রিল: মুলতান বনাম করাচি এবং কোয়েটা বনাম হায়দরাবাদ (লাহোর)
২১ এপ্রিল: লাহোর বনাম কোয়েটা (লাহোর) এবং রাওয়ালপিন্ডি বনাম মুলতান (রাওয়ালপিন্ডি)
২২ এপ্রিল: করাচি বনাম হায়দরাবাদ (লাহোর) এবং পেশোয়ার বনাম মুলতান (রাওয়ালপিন্ডি)
২৩ এপ্রিল: রাওয়ালপিন্ডি বনাম ইসলামাবাদ (রাওয়ালপিন্ডি) এবং লাহোর বনাম করাচি (লাহোর)
২৪ এপ্রিল: ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি (রাওয়ালপিন্ডি)
২৫ এপ্রিল: কোয়েটা বনাম করাচি এবং লাহোর বনাম হায়দরাবাদ (লাহোর)
২৬ এপ্রিল: রাওয়ালপিন্ডি বনাম পেশোয়ার এবং ইসলামাবাদ বনাম মুলতান (রাওয়ালপিন্ডি)
ফাইনাল ও রিজার্ভ ডে
লিগ পর্বের লড়াই শেষে ২৮ এপ্রিল শুরু হবে কোয়ালিফায়ার। ২৯ এপ্রিল ও ১ মে অনুষ্ঠিত হবে দুটি এলিমিনেটর ম্যাচ। ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হলে ৪ মে রিজার্ভ ডে রাখা হয়েছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারের ৪ ব্যাংক নিয়ে বড় ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- চলছে বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান: ৭০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: শুরুতেই গোল, সরাসরি দেখুন Live
- ডিএসইর ৩ ব্রোকারেজ হাউসে বড় রদবদল: ৪ প্রতিনিধির নিয়োগ বাতিল
- শেয়ারবাজারে ১০ কোম্পানির ম্যাজিক: সূচক এক লাফে ১৩২ পয়েন্ট
- শবে কদর: নামাজের সহজ নিয়ম, নিয়ত, বিশেষ আমল ও দোয়া
- আজ বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি দেখবেন যেভাবে
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ২৩ কোম্পানির শেয়ার
- বিদেশি বিনিয়োগে বড় স্বস্তি: ১০০ কোটি ফেরতে সহজ নিয়ম
- একলাফে বাড়লো সয়াবিন তেলের দাম
- নারী এশিয়ান কাপ-বাংলাদেশ বনাম উজবেকিস্তান: চলছে ম্যাচ সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: খেলাটি লাইভ দেখার উপায় ও সময়সূচি