৩০০ ফিটের ভাইরাল ভিডিও: ছিনতাই নয়, জানাল পুলিশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ব্যস্ত ৩০০ ফিট সড়কে গত মঙ্গলবার ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুতগতিতে চলাচল করছে, পেছনে এক পুলিশ সদস্য বসে আছেন এবং আরেকজন পুলিশ সদস্য মোটরসাইকেল নিয়ে তাড়া করছেন। একপর্যায়ে অটোরিকশাটি আশপাশের গাড়িগুলোকে ধাক্কা মেরে এগিয়ে যাচ্ছে, যার ফলে এক মোটরসাইকেল আরোহী আহত হন।
ভিডিওটি দেখে অনেকেই ধারণা করেন, অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে এবং চালক পালানোর চেষ্টা করছে। তবে এই তথ্য সম্পূর্ণ ভুল বলে জানিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।
বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা জানান, ঘটনার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মীমাংসার চেষ্টা করছিল। অটোরিকশার ভেতরে কনস্টেবল থাকার কারণে চালক ভয়ে পালানোর চেষ্টা করেন, যা ভিডিওতে ধরা পড়েছে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, প্রাইভেটকার চালক লিখিত অভিযোগ না দেওয়ায় অটোরিকশা চালক মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।
পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি, এবং ভাইরাল ভিডিওটির সঙ্গে ছিনতাইয়ের যে যুক্তি দেয়া হচ্ছে তা ভিত্তিহীন।
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুল তথ্যের কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায় পুলিশ সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান