২০ লাখ শেয়ারের মালিকানা হস্তান্তর সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি-এর উদ্যোক্তা পরিচালক রুমী এ হোসেন তার পূর্বঘোষণা অনুযায়ী কোম্পানির ২০ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসই বলছে, রুমী এ হোসেন বর্তমানে কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার হাতে থাকা ২০ লাখ শেয়ার বাজারদরে বিক্রি করেছেন। ডিএসই’র পাবলিক মার্কেটের মাধ্যমে এই শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।
এর আগে, তিনি গত ৩ জুলাই ডিএসইর মাধ্যমে এই শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন। ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, উদ্যোক্তার শেয়ার বিক্রয় কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত বিনিয়োগ পরিকল্পনার অংশ হয়ে থাকে এবং এটি কোম্পানির মৌলিক ভিত্তির ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলে না। তবে বাজারে বিনিয়োগকারীদের মাঝে কিছুটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়তে পারে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি