ফিফায় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সাবেক কোচ-ট্রেইনারের বকেয়া অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের নাম এখন মাঠের বাইরেও শিরোনামে আসছে। ক্লাবটির বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফায় অভিযোগ দায়ের করেছেন সাবেক দুই বিদেশি — রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে ও ফরাসি ফিটনেস ট্রেইনার খলিল চাকরৌন।
বর্তমানে ওমানে অবস্থানরত খলিল চাকরৌন জানায়, মার্চ থেকে মে মাস পর্যন্ত বেতন, দুইটি ট্রফি (ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ) জয়ী বোনাস এবং বেতন পরিশোধের বিলম্বজনিত জরিমানা মিলিয়ে মোটা অঙ্কের টাকা বকেয়া রয়েছে তার। একই ধরনের অভিযোগ করেছেন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতেও।
খলিল বলেন, “ঢাকা ছাড়ার সময় ক্লাবের ম্যানেজার ওয়াসিম আমাদের আশ্বাস দিয়েছিলেন দ্রুত বকেয়া পরিশোধের। আমরা সমঝোতার চেষ্টা করছিলাম, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ হয়নি। বাধ্য হয়ে ফিফার কাছে অভিযোগ জমা দিতে হয়েছে।”
ফিফার নিয়ম অনুযায়ী, বকেয়া সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সঠিক প্রমাণ থাকলে ক্লাবকে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। ব্যর্থ হলে ট্রান্সফার নিষেধাজ্ঞা, আর্থিক জরিমানা অথবা আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে সংশ্লিষ্ট ক্লাব।
২০১৮ সালে যাত্রা শুরু করা বসুন্ধরা কিংস অল্প সময়ে বাংলাদেশের ফুটবলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। এএফসি কাপে নিয়মিত অংশ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ইতিবাচক ছাপ ফেলে তারা। তবে বর্তমানে অর্থনৈতিক সংকট ও বকেয়া সমস্যায় তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
অপরদিকে, ক্লাব ম্যানেজার ওয়াসিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। বসুন্ধরা কিংস এখনও ৫ আগস্ট পর্যন্ত বকেয়া পরিশোধ করেনি।
এতেই শেষ নয়, বাংলাদেশের ফুটবল লিগে অন্যান্য ক্লাবও বকেয়া সমস্যায় জর্জরিত। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এক উজবেক খেলোয়াড়ের বকেয়া না দেওয়ায় ইতোমধ্যে ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৮ আগস্টের মধ্যে বকেয়া পরিশোধের সময়সীমা নির্ধারণ করেছে। সময়মতো অর্থ পরিশোধ না হলে আসন্ন দলবদলে অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়বে।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- Redmi Note 17 Pro 5G: ৮,৩৪০mAh ব্যাটারি, ১২০Hz AMOLED ডিসপ্লে
- HSC Result২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- OPPO Find X10 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮,০০০mAh ব্যাটারি
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৩টি দেশের টাকার মান
- আফগানিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্কোর ও সর্বশেষ অবস্থা
- Honor X6E: ৭৫০০mAh ব্যাটারি, ২৪ হাজারে কতটা ভালো?
- এইচএসসি ফল ২০২৬ কবে? জানা গেল সম্ভাব্য তারিখ
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- ৩০–৪০ হাজার টাকায় vivo-র সেরা ৫ ফোন, কোনটির দাম কত?
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে