আদালতে যা বললেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া
নিজস্ব প্রতিবেদক: ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে মঙ্গলবার (১২ আগস্ট) এক চাঞ্চল্যকর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের সঙ্গে জড়িত সুমাইয়া জাফরিন। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হন।
ডিবির গুলশান বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. জেহাদ হোসেন আদালতে তার জবানবন্দি রেকর্ডের আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে জবানবন্দি গ্রহণ করেন এবং পরবর্তীতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে উঠে এসেছে, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এক গোপন বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য, আওয়ামী লীগের কিছু নেতা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা—সংখ্যায় প্রায় ৩০০ থেকে ৪০০ জন।
বৈঠকে উত্থাপিত হয় এক রাজনৈতিক অস্থিতিশীলতার রূপরেখা। উপস্থিতরা সরকারবিরোধী স্লোগান দেন এবং আলোচনা করেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মিললেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ঢাকায় এসে শাহবাগ মোড় দখল করবে। এ লক্ষ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার প্রস্তাব গৃহীত হয়।
ঘটনার মাত্র পাঁচ দিন পর, ১৩ জুলাই ভাটারা থানার উপ-পরিদর্শক জ্যোতীর্ময় মন্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন, যা বর্তমানে তদন্তাধীন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে