সেঞ্চুরির পথে পেঁয়াজের দাম, ডিমের ডজন ১৫০
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে যেন চলছে দামের রকেটযাত্রা। গত কয়েক দিনে সবজি, ডিম ও পেঁয়াজের দাম এমনভাবে চড়েছে যে, ক্রেতাদের হাঁপিয়ে উঠতে হচ্ছে। শুক্রবার (১৫ আগস্ট) মোহাম্মদপুর, ধানমন্ডি ও রায়েরবাজার ঘুরে দেখা গেছে—এক ডজন লাল ডিম কিনতে এখন গুনতে হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা, আর পেঁয়াজের কেজি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না; কোথাও কোথাও তা ৯৫ টাকা পর্যন্ত উঠেছে।
মোহাম্মদপুর টাউন হল মার্কেটে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়—যা গত সপ্তাহের চেয়ে ২০ টাকা বেশি। তবে পাড়া-মহল্লার দোকানে একই ডিমের দাম ১৫০ টাকা পর্যন্ত গড়িয়েছে। সাদা ডিম কিছুটা সস্তা, ডজনপ্রতি প্রায় ১০ টাকা কমে মিলছে। বাজারে পেঁয়াজের কেজি ৮০ থেকে ৮৫ টাকার মধ্যে থাকলেও কিছু এলাকায় তা ৯৫ টাকায় বিক্রি হচ্ছে, যা মাত্র এক সপ্তাহে ২০–২৫ টাকা বেড়েছে।
রায়েরবাজারের চিত্রও প্রায় একই। এখানে লাল ডিমের ডজন ১৫০ টাকা, সাদা ডিম ১৪০ টাকা, আর খুচরা হিসেবে একটি ডিমের দাম ১৩ টাকা। এ বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৮৫ টাকা।
ডিম ব্যবসায়ী মনসুর আহমেদ জানান, “এক সপ্তাহ আগেও ১০০ ডিম ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হতো, এখন সেটা ১২০০ থেকে ১২৫০ টাকা। উৎপাদন ব্যয় বেড়েছে, সঙ্গে সরবরাহও কিছুটা কম।”
পেঁয়াজ ব্যবসায়ী হোসেন মিয়ার ভাষায়, “সারা বছর পেঁয়াজের দাম খুব একটা ওঠানামা করেনি। কিন্তু এখন মৌসুম নয়, সরবরাহও কম। তাই দাম কিছুটা বেড়েছে। আশা করছি, সামনে আবার কমে আসবে।”
এখন প্রশ্ন হলো—বাজারে এই দামের দাপট কতদিন চলবে? ক্রেতারা যখন এক ডজন ডিমের দাম শুনে নিশ্বাস ফেলছেন, আর পেঁয়াজের দাম শুনে চোখ কপালে তুলছেন, তখন ব্যবসায়ীরা বলছেন—এটাই ‘অস্থায়ী ঝড়’। কিন্তু ক্রেতাদের পকেট বলছে, এই ঝড় বেশ জোরেই বইছে!
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ