ক্যারিয়ারের সবচেয়ে বড় হার দেখতে হলো নেইমারকে
নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলিয়ান ফুটবল প্রেমীদের মনে শোকের ছাপ রেখে গেল রোববারের ম্যাচ। নেইমার, যিনি ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হারের মতো আঘাত দেখেছিলেন ইনজুরির কারণে মাঠে থাকতে পারেননি, এবার নিজের ক্লাব সান্তোসের হয়ে মাঠে দাঁড়িয়ে একই রকম নির্মম পরাজয়ের প্রত্যক্ষদর্শী হলেন।
ব্রাজিলিয়ান সেরি আ লিগে ভাস্কো দা গামা ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সান্তোসকে। ম্যাচে জোড়া গোল করেছেন ফিলিপে কোতিনহো। জুনে সান্তোসের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করা নেইমারের জন্য এটি ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের অভিজ্ঞতা।
ম্যাচের ১৮ মিনিটে লুকাস পিটন ভাস্কোকে এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে ভাস্কো একে একে পাঁচটি গোল করে সান্তোসের রক্ষণ ভেঙে দেয়। ৫২ মিনিটে গোল করেন ডেভিড, এরপর কোতিনহো ৫৪ ও ৬২ মিনিটে দুটি গোল করেন। ৬০ মিনিটে রায়ান রোচা পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৫-০ তে নিয়ে যান। শেষ পর্যন্ত ৬৮ মিনিটে দানিলো নেভেস ৬-০ এর চূড়ান্ত ব্যবধান স্থাপন করেন।
এই ভয়াবহ পরাজয়ের পর নেইমার মাঠেই কান্নায় ভেঙে পড়েন। ক্লাব স্টাফদের একজন তাকে সান্ত্বনা দিলেও তার চোখের জল থামেনি। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
এই জয়ের ফলে ভাস্কো দা গামা অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে। টেবিলের ১৫তম স্থানে থাকা সান্তোসের চেয়ে তারা মাত্র দুই পয়েন্ট এগিয়ে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের পরও শেয়ারবাজারে বড় পতন
- পুরনো দলিল থেকে বর্তমান জমির মালিক বের করবেন যেভাবে
- নামজারি আছে, কিন্তু দলিল নেই—জমি কি নিজের? জানুন আইন
- Honor 600 Pro: ২০০MP ক্যামেরা ও ৭০০০mAh ব্যাটারিতে কেমন?
- নিজের নামে কোথায় কত জমি, অনলাইনে দেখবেন যেভাবে
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ পরীক্ষা দিতে পারবে না যারা