রাতে রিয়াল মাদ্রিদ বনাম ওসাসুনা ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: লা লিগা ২০২৫-২৬ মৌসুমে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ওসাসুনা। বাংলাদেশ সময় রাত ১:০০ টায় শুরু হবে এল সাদার স্টেডিয়ামে এই উত্তেজনাপূর্ণ ম্যাচ। মৌসুমের শুরুতেই জয় পেতে মুখিয়ে রয়েছেন জাবি আলোনসোর শিষ্যরা, আর ঘরের মাঠের শক্তি দেখাতে চাইছে ওসাসুনা।
দুই দলের সাম্প্রতিক অবস্থা
গত মৌসুমে লা লিগায় দ্বিতীয় স্থানে শেষ করেছে রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে। নতুন মৌসুমে শিরোপা জয় এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য শুরু থেকেই জয় পেতে চাইছে লস ব্লাঙ্কোসরা। তবে শুরুতেই ইনজুরি ও নিষেধাজ্ঞা দলের জন্য সমস্যা তৈরি করছে। জুড বেলিংহ্যাম, এন্দ্রিক, কামাভিঙ্গা ও মেন্ডি ইনজুরিতে আছেন, আর গত মৌসুমের শেষের ছয় ম্যাচের নিষেধাজ্ঞায় নেই আন্তোনিও রুডিগার।
ওসাসুনা গত মৌসুমে নবম স্থানে শেষ করেছে। তাদের অন্যতম ভরসা ছিলেন ফরোয়ার্ড আনতে বুদিমির, যিনি লিগে করেছিলেন ২১ গোল। এবারও তার উপর থাকবে আক্রমণের মূল দায়িত্ব।
সম্ভাব্য একাদশ
রিয়াল মাদ্রিদ:
কোর্তোয়া; আলেক্সান্ডার-আর্নল্ড, মিলিতাও, হুইসেন, কারেরাস; গুলের, চুয়ামেনি, ভালভার্দে; ব্রাহিম, এমবাপ্পে, ভিনিসিউস
ওসাসুনা:
হেরেরা; রোজিয়ের, কাতেনা, বোয়োমো, ব্রেতোনেস; তোর্রো, মোনকায়োলা, ওরোজ; কে বারজা, বুদিমির, ময় গোমেজ
বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
বাংলাদেশে দর্শকরা এই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন বিগিন (beIN) অ্যাপ ও ওয়েবসাইটে। রাত ১টার আগে লগইন করে নিলেই আপনি ঘরে বসেই দেখতে পারবেন লা লিগার এই জমজমাট লড়াই।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে