MD. Razib Ali
Senior Reporter
বস্ত্র খাতের ৫ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের পাঁচটি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত জুলাই মাসে এই কোম্পানিগুলোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২ শতাংশের বেশি বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো:
এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড
কাতলী টেক্সটাইল লিমিটেড
রহিম টেক্সটাইল মিলস লিমিটেড
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
মালেক স্পিনিং মিলস লিমিটেড
এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৮৪ লাখ এবং পরিশোধিত মূলধন ৮ কোটি ৪০ লাখ টাকা। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার ছিল সর্বোচ্চ ১২.৫৩ শতাংশ, যা জুলাই মাসে ৪.১৩ শতাংশ বেড়ে ১৬.৬৬ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫২.৭৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩০.৩৩ শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
কাতলী টেক্সটাইল লিমিটেড
এর বর্তমান শেয়ার সংখ্যা ১১ কোটি ৬৩ লাখ ৫ হাজার ২০০টি এবং পরিশোধিত মূলধন ১১৬ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে জুন মাসে শেয়ার ছিল ২২.২৫ শতাংশ, যা জুলাই মাসে ৩.৩৪ শতাংশ বেড়ে ২৫.৫৯ শতাংশ হয়েছে। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০.৩২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটি সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
মালেক স্পিনিং মিলস লিমিটেড
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখ এবং পরিশোধিত মূলধন ১৯৩ কোটি ৬০ লাখ টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে জুন মাসে শেয়ার ছিল ১১.১৫ শতাংশ, যা জুলাই মাসে ২.৬২ শতাংশ বেড়ে ১৩.৭৭ শতাংশে দাঁড়িয়েছে। আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৭.৩৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৮.৮৯ শতাংশ শেয়ার। সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
রহিম টেক্সটাইল মিলস লিমিটেড
এর বর্তমান শেয়ার সংখ্যা ৯৪ লাখ ৫৯ হাজার ৬৪৩টি এবং পরিশোধিত মূলধন ৯ কোটি ৪৬ লাখ টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে জুন মাসে শেয়ারের পরিমাণ ছিল ৭.৩৯ শতাংশ। জুলাই মাসে তা ২.৪৯ শতাংশ বেড়ে ৯.৮৮ শতাংশে দাঁড়িয়েছে। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৭০.৯৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৯.১৮ শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩৮১টি এবং পরিশোধিত মূলধন ৭৯ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে জুন মাসে শেয়ার ছিল ১১.১৩ শতাংশ, যা জুলাই মাসে ৫.৯৭ শতাংশ বেড়ে ১৭.১০ শতাংশে দাঁড়িয়েছে। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১.৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১.২৫ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ