ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির লেনদেন, শীর্ষে সেন্টাল ইন্সুরেন্স
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। দিনশেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ কোটি ২৭ হাজার টাকা। ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন সর্বোচ্চ লেনদেন হয়েছে সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারে।
তথ্যমতে, সেন্টাল ইন্সুরেন্স কোম্পানির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ২৪ লাখ ৭৭ হাজার টাকা। দ্বিতীয় স্থানে থাকা তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকার।
প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি তালিকার তৃতীয় স্থানে রয়েছে, যার শেয়ার লেনদেনের পরিমাণ ১ কোটি ৩৩ লাখ ৮১ হাজার টাকা।
এছাড়া বড় অঙ্কের লেনদেন করা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে—
সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড: ১ কোটি ১২ লাখ ১১ হাজার টাকা
এশিয়াটিক ল্যাবরেটরিজ পিএলসি: ১ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা
বাজার বিশ্লেষকরা বলছেন, ব্লক মার্কেটে এ ধরনের লেনদেন মূলত প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের আগ্রহের প্রতিফলন। দিনের লেনদেনে শীর্ষ কোম্পানিগুলোর অংশগ্রহণ বাজারে তারল্য বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জমির দলিল তুলতে কত টাকা লাগে? জেনে নিন খরচের হিসাব
- একই জমির মালিক দুইজন? সত্যতা যাচাই করবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- আজকের সোনার দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- OPPO Reno 17 Pro: লঞ্চ কবে, দাম কত ও কী থাকছে নতুন ফিচারে?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৮টি দেশের টাকার মান
- আজ প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- Pulsar F250-এ ২০ হাজার টাকা ছাড়, N160 ও 150-এ উপহার
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৯টি দেশের টাকার বিনিময় হার
- Yamaha FZS V5 Hybrid-এর দাম কত? ফিচার ও মাইলেজ জানুন