থাকবে না নিবন্ধনে প্রিলি ৪০ মার্কে পাস পরীক্ষা, ২০০ নম্বর লিখিত পরীক্ষা হবে
নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসার প্রভাষক পদে নিয়োগে নতুন নিয়ম ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এখন থেকে প্রার্থী বাছাইতে প্রিলিমিনারি পরীক্ষা হবে ৪০ নম্বরের পাস মার্কের ভিত্তিতে, এবং মূল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে ২০০ নম্বরের।
বুধবার (২৭ আগস্ট) এনটিআরসিএ কার্যালয়ে পরীক্ষা পদ্ধতি নিয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মোহাম্মদ অলী উল্যাহ সভায় উপস্থিত থেকে নিশ্চিত করেন, লিখিত পরীক্ষা হবে ২০০ নম্বরের ভিত্তিতে, যার মধ্যে ১৪০ নম্বর হবে বিষয়ভিত্তিক। বাকি ৬০ নম্বর সাধারণ বিষয়ের জন্য নির্ধারণ করা হয়েছে, যা বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫ এবং গণিত ও বিজ্ঞান ১৫ নম্বরের সমন্বয়ে গঠিত হবে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে গৃহীত এই সিদ্ধান্তটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই পরীক্ষা কাঠামো চূড়ান্ত হবে।
নতুন এই নিয়মের ফলে প্রভাষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার বিনিময় হার
- জমির খতিয়ান অনলাইনে বের করার নিয়ম, ঘরে বসেই দেখুন
- OPPO Find X10 Pro Max: স্পেসিফিকেশন, দাম ও লঞ্চের তারিখ
- মোবাইলেই নিজের জমির দাগ নম্বর বের করার নিয়ম