Alamin Islam
Senior Reporter
আবহাওয়ার খবর: লঘুচাপ আসছে, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
মৌসুমি বায়ুর সক্রিয়তায় দেশজুড়ে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন যে, দিনের প্রথমার্ধে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অংশে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, বর্তমানে মৌসুমি বায়ু ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা সক্রিয় থাকবে।বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত জারির সম্ভাবনা রয়েছে। সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বর মাস মৌসুমি বৃষ্টির শেষ পর্যায় হলেও, এই লঘুচাপ বা নিম্নচাপের কারণে হঠাৎ করে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এর ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং দেশের কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কাও রয়েছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা