MD. Razib Ali
Senior Reporter
আবহাওয়ার পূর্বাভাস সত্যি! ঢাকায় টানা বৃষ্টি
ভীর রাতে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি ও মুহুর্মুহু বজ্রপাতে সোমবার সকালে রাজধানী ঢাকার স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। অবিরাম বর্ষণের কারণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা নগরবাসীকে চরম দুর্ভোগে ফেলেছে।
আবহাওয়া অফিসের পূর্ব সতর্কীকরণ বার্তা অনুযায়ী, রবিবার দিবাগত রাত ১টা পর্যন্ত ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল।
এছাড়াও, রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল যে, সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণেরও পূর্বাভাস দেওয়া হয়েছিল।
অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রাজধানীর নিচু এলাকাগুলোতে পানি জমে গেছে এবং অনেক সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে অফিসগামী ও অন্যান্য কাজে বের হওয়া মানুষজন গন্তব্যে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বেশ কিছু বাসাবাড়িতেও বৃষ্টির পানি ঢুকে পড়ায় বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান