Alamin Islam
Senior Reporter
আবহাওয়ার খবর: সারাদেশে আরও এক সপ্তাহ বজ্রসহ ভারি বর্ষণের আশঙ্কা
দেশজুড়ে চলমান বৃষ্টির প্রবণতা আগামী আরও এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এই ধারা আগামী এক সপ্তাহ ধরে চলতে পারে। এমতাবস্থায়, জনসাধারণকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- পে-স্কেলের গেজেট কবে, মন্ত্রিসভার অনুমোদনের পরও কেন অপেক্ষা
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- তিন সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন ও কুপন পেমেন্টের রেকর্ড ডেট ঘোষণা
- ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডেরবিতর্কিত গোল নিয়ে বড় ভুল স্বীকার রেফারিদের
- Redmi Note 17 Review: এর দাম ২৯–৩২ হাজার? 4G-5G ভ্যারিয়েন্ট নিয়ে যা জানা জরুরি