ম্যাচ হারের পর যা বললেন শমিত শোম
শেষ মুহূর্তের গোলেও জয় পেল না বাংলাদেশ। ৩-৩ সমতায় ম্যাচ শেষের হাতছানি, কিন্তু শেষ বাঁশির আগেই ভাগ্য বদলে গেল হাভিয়ের কাবরেরার দলের। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং, চায়নার বিপক্ষে ৩-৪ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
ভুলে ভরা ডিফেন্সের কারণে ম্যাচের শেষ দিকে হার মানতে হয় লাল-সবুজের ছেলেদের। এতে আবারও ধুলিসাৎ হলো এশিয়ান কাপের স্বপ্ন।
তবে এই হতাশার রাতেই নিজের প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান তরুণ ফরোয়ার্ড শমিত সোম। ম্যাচের যোগ করা সময়ে কর্নার থেকে হেডে সমতার গোল করেন তিনি। মোরছালিনের কর্নারে ডিফেন্ডারের হেডে ভেসে আসা বল দারুণ হেডে জালে পাঠান শমিত। সমতার গোলের পর মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।
কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকেনি। কিক-অফের পরপরই পাল্টা আক্রমণে গোল পেয়ে যায় হংকং। শেষ বাঁশির ঠিক আগে নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য।
ম্যাচশেষে টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শমিত বলেন,
“হতাশ কিনা জানি না, তবে গোলটা করতে পেরে এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের হয়ে গোল করা অনেক বড় গর্বের ব্যাপার। আমি আরও খুশি হতাম যদি গোল না করতাম, কিন্তু দল জিতত। দেশের জন্য গোল করতে পারা আমার জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত।”
বাংলাদেশের ফিরে আসার মানসিকতা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি।
“আগে কখনো ভাবিনি ১-৩ পিছিয়ে থেকেও আমরা ফিরতে পারব। এটা আমাদের মানসিক শক্তির প্রতিফলন। দলের মধ্যে প্যাশন ও ক্যারেক্টার আছে। আমরা এখান থেকে অনেক কিছু শিখব।”
ডিফেন্সের দুর্বলতা নিয়েও সরাসরি বলেন শমিত—
“সিঙ্গাপুরের বিপক্ষেও একইভাবে গোল খেয়েছিলাম। এসব থেকে শিক্ষা নিতে হবে। ইজি গোল খেলে ম্যাচ জেতা যায় না। বিশেষ করে ব্যাকলাইনে আরও শৃঙ্খল হতে হবে। এটা ফুটবল—এখানে উত্থান-পতন থাকবেই, কিন্তু শিখে এগিয়ে যাওয়া জরুরি।”
শেষে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন,
“আমরা সবাই হতাশ, কারণ সমর্থকদের জয়ের আনন্দ দিতে পারিনি। কিন্তু আমরা হাল ছাড়ব না। ইনশাআল্লাহ, পরের ম্যাচে আমরা ফিরব আরও শক্তভাবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক
- খাতা পুনঃনিরীক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা