MD. Razib Ali
Senior Reporter
ধসেও চমক! বাজার চাঙ্গা করা ১০ খাত, আপনার বিনিয়োগ কোথায়?
মঙ্গলবার (১৪ অক্টোবর) শেয়ারবাজারে সূচকের পতন ঘটলেও, লেনদেনে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৬০৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা পূর্ববর্তী দিনের তুলনায় ৭৬ কোটি ৪২ লাখ টাকা বেশি। এই বর্ধিত লেনদেনের পেছনে মূল চালিকাশক্তি ছিল ১০টি খাত। ডিএসই’র বাজার পর্যালোচনায় এই চিত্র উঠে এসেছে।
যে দশটি খাতে লেনদেন বৃদ্ধি পেয়েছে, সেগুলো হলো: বিমা, ওষুধ ও রসায়ন, বস্ত্র, লাইফ ইন্স্যুরেন্স, বিবিধ, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য প্রযুক্তি, সেবা ও আবাসন, টেলিকমিউনিকেশন এবং মিউচ্যুয়াল ফান্ড। উল্লিখিত দশটি খাতে আজ ডিএসইতে মোট ৪১৩ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৬৮.২২ শতাংশ।
খাতওয়ারী লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বিমা খাত। আজ ডিএসইতে এই খাতে ৮৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা মোট লেনদেনের ১৪.০৭ শতাংশ। গত দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এই খাতে আজ ডিএসইতে ৭৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা মোট লেনদেনের ১২.৭০ শতাংশ। পূর্ববর্তী দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৭ কোটি ৪০ লাখ টাকা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বস্ত্র খাতে। আজ ডিএসইতে এই খাতে ৬৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা মোট লেনদেনের ১০.৭৮ শতাংশ। এই খাতে গত দিনের তুলনায় লেনদেন ৩ কোটি ৮০ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।
অন্যান্য খাতগুলোর মধ্যে লাইফ ইন্স্যুরেন্স ও বিবিধ খাতে ৪২ কোটি ৮০ লাখ টাকা করে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ কোটি ৮২ লাখ টাকা, তথ্য প্রযুক্তি খাতে ২১ কোটি ৩০ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ২০ কোটি ২৫ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ১৭ কোটি ৭৪ লাখ টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ৬ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য