Alamin Islam
Senior Reporter
সী পার্ল বিচ রিসোর্টের নগদ লভ্যাংশ ঘোষণা, হতবাক বিনিয়োগকারীরা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের প্রতিষ্ঠান সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এই ডিভিডেন্ডের ঘোষণা এমন সময়ে এলো যখন কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান পূর্ববর্তী বছরের চেয়ে বেড়েছে।
কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২ টাকা ৪৬ পয়সা। যা তার আগের অর্থবছরের লোকসান (২ টাকা ৩২ পয়সা) থেকে বেশি। এটি কোম্পানির আর্থিক কার্যক্রমে কিছুটা চাপের ইঙ্গিত দেয়।
এছাড়াও, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো) উল্লেখযোগ্য হারে কমেছে। বর্তমানে এই প্রবাহের পরিমাণ ২ টাকা ৪৪ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৯ টাকা ৩৮ পয়সা।
অন্যদিকে, সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে সী পার্ল বিচ রিসোর্টের শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ২৮ পয়সা।
ঘোষিত লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লভ্যাংশ প্রাপ্তির জন্য যোগ্য শেয়ারহোল্ডারদের তালিকা চূড়ান্ত করতে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি