MD Zamirul Islam
Senior Reporter
নিয়ম ভঙ্গের অভিযোগে দুই ব্রোকারেজ হাউসের ট্রেডিং লাইসেন্স বাতিল করল ডিএসই
বাংলাদেশের পুঁজিবাজারে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থান নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নিয়ম ভঙ্গের অভিযোগে দুইটি ব্রোকারেজ হাউসের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বা ট্রেডিং লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
ডিএসই সূত্রে জানা যায়, মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের (টিআরইসি নং–২৭৩) ট্রেডিং লাইসেন্স বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০-এর বিধি ৭(১) লঙ্ঘন করেছে। বিএসইসি থেকে স্টক ডিলার বা স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট না পাওয়ায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে লেনদেন কার্যক্রম শুরু করতে পারেনি।
অন্যদিকে, আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেডের (টিআরইসি নং–২৬৩) ট্রেক বাতিল করা হয়েছে বিধি ৩(২)(গ) গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে। ডিএসই জানিয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।
ডিএসইর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাহিদ সিকিউরিটিজের ট্রেক সংক্রান্ত কোনো দাবি থাকলে তা ২০২৫ সালের ১৩ নভেম্বরের মধ্যে ডিএসই’র চিফ রেগুলেটরি অফিসারের কাছে লিখিতভাবে জমা দিতে হবে।
অন্যদিকে, আল হারামাইন সিকিউরিটিজের ক্লায়েন্টদের নিজেদের অ্যাকাউন্ট যাচাই করে যেকোনো অমীমাংসিত সেটেলমেন্ট সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে বিনিয়োগকারীরা একই সময়সীমার মধ্যে লিখিত অভিযোগ জমা দিতে পারবেন।
পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত ও অনিয়ম রোধে এটি ডিএসইর সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো লাইভ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম নরওয়ে: জানুন ম্যাচের সময়সূচি ও পরিসংখান
- ৬২ ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ, সতর্ক ডিএসই
- চলছে ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো লাইভ: সরাসরি দেখুন Live
- পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পে-মেসি এগিয়ে, হালান্ড মাত্র এক গোল দূরে
- তিন মাসে ৫ শর্ত পূরণ না করলে বন্ধ হতে পারে ৪ আর্থিক প্রতিষ্ঠান
- আজ স্পেন বনাম অস্ট্রিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড বঞ্চনায় ১০ ব্যাংক, হতাশ বিনিয়োগকারীরা
- বিনিয়োগ কাঠামোয় বড় পরিবর্তন আনছে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই লিজিং কোম্পানির দুর্বল আর্থিক চিত্র
- এলপিজির দামে বড় স্বস্তি, জানুন নতুন মূল্য তালিকা
- সূচকে সাময়িক সংশোধন, বাজারে ইতিবাচক ধারার প্রত্যাশা
- সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি