ফিনিক্স ও ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ইন্স্যুরেন্স ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) ৯৩ পয়সা হিসেবে দাঁড়িয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে EPS ছিল ৫৯ পয়সা। চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) EPS হয়েছে ১ টাকা ৬১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২২ পয়সা।
এ সময় কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (NOCFPS) ৭৭ পয়সা, যা পূর্ববর্তী বছরের ৫২ পয়সা ছিল। ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯২ পয়সা।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) ৩৭ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল ৪৯ পয়সা। চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) EPS হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১ টাকা ৯৪ পয়সা ছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৭ পয়সা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- ডলারের দরপতনে বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন
- যেসব সরকারি চাকরিজীবীদের পে-স্কেল না দিতে বলেছে টিআইবি
- সোনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর