Alamin Islam
Senior Reporter
ইউনাইটেড ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকের ইপিএস
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ পয়সা। উল্লেখ্য, আগের বছরের একই সময়েও কোম্পানিটির ইপিএস ছিল ৫ পয়সা, অর্থাৎ প্রান্তিকটিতে ইপিএস-এর কোনো পরিবর্তন হয়নি।
নয় মাসের ইপিএস সামান্য বৃদ্ধি
এদিকে, অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) ইউনাইটেড ফাইন্যান্সের ইপিএস সামান্য বৃদ্ধি পেয়েছে। এই সময়ে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২৩ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২২ পয়সা। অর্থাৎ নয় মাসে শেয়ারপ্রতি আয় ১ পয়সা বেড়েছে।
এনওসিএফপিএস ও এনএভিপিএস
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৮১ পয়সা। এটি আগের বছর একই সময়ের তুলনায় বেশ কম। গত বছর একই সময় এনওসিএফপিএস ছিল ১ টাকা ৪৩ পয়সা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭ পয়সা।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় উত্থান, নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগদান
- মক্কা-মদিনায় জমি কিনতে কত টাকা লাগে? জানুন বর্তমান বাজারদর
- একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- বেনজীর ও হাদী হত্যা মামলায় বড় আপডেট
- পরিচালনা বোর্ডে ফিরতে চান পিপলস লিজিংয়ের উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জেনে নিন সময়সূচি, পরিসংখ্যান ও লাইভ দেখার উপায়
- ফ্রান্স দলের নতুন কোচ, চুক্তিতে সই সম্পন্ন