Alamin Islam
Senior Reporter
আজকের খেলার সময়সূচী: ঢাকা বনাম রাজশাহী ও সিলেট বনাম নোয়াখালী
সাতসকালে মেলবোর্নের কনকনে ঠান্ডায় অ্যাশেজের লড়াই দিয়ে দিনের শুরু। এরপর দুপুরে ঘরের মাঠে বিপিএলের ধুমধাড়াক্কা চার-ছক্কার উন্মাদনা। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফুটবল ভক্তদের উত্তেজনার পারদ চড়াতে তৈরি ইংলিশ প্রিমিয়ার লিগ। সব মিলিয়ে আজ ক্রীড়াপ্রেমীদের জন্য কাটবে এক ব্যস্ত ও রোমাঞ্চকর দিন।
এক নজরে দেখে নিন আজ টিভি পর্দার সরাসরি সম্প্রচারিত ম্যাচগুলোর পূর্ণাঙ্গ সূচি:
আজকের খেলার সময়সূচী
| ইভেন্ট / লিগ | ম্যাচ | সময় | টিভি চ্যানেল |
|---|---|---|---|
| অ্যাশেজ (মেলবোর্ন টেস্ট) | অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (২য় দিন) | ভোর ৫:৩০ মি. | স্টার স্পোর্টস ১ ও ২ |
| বিপিএল টি-টোয়েন্টি | ঢাকা বনাম রাজশাহী | দুপুর ১:০০ টা | টি স্পোর্টস ও নাগরিক টিভি |
| বিপিএল টি-টোয়েন্টি | সিলেট বনাম নোয়াখালী | সন্ধ্যা ৬:০০ টা | টি স্পোর্টস ও নাগরিক টিভি |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | নটিংহাম বনাম ম্যানচেস্টার সিটি | সন্ধ্যা ৬:৩০ মি. | স্টার স্পোর্টস সিলেক্ট ১ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | আর্সেনাল বনাম ব্রাইটন | রাত ৯:০০ টা | স্টার স্পোর্টস সিলেক্ট ১ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | লিভারপুল বনাম উলভারহ্যাম্পটন | রাত ৯:০০ টা | স্টার স্পোর্টস সিলেক্ট ২ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | চেলসি বনাম অ্যাস্টন ভিলা | রাত ১১:৩০ মি. | স্টার স্পোর্টস সিলেক্ট ১ |
আজকের দিনের মূল আকর্ষণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম ম্যাচে দুপুর ১টায় মুখোমুখি হবে ঢাকা ও রাজশাহী। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় সিলেটের মুখোমুখি হবে নোয়াখালী। ক্রিকেট বাদেও ফুটবল বিশ্বে আজ বিশেষ নজর থাকবে ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে। ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি ও লিভারপুলের মতো জায়ান্ট দলগুলো আজ মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের লড়াইয়ে।
তাই আপনার পছন্দের দলের খেলা উপভোগ করতে আজই বসে পড়ুন টিভির সামনে!
এস,এম,মুন্না/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক