Alamin Islam
Senior Reporter
বিসিবির কেন্দ্রীয় চুক্তি ২০২৬: সাকিবের ফেরা ও ২৭ জনের তালিকা
বাংলাদেশ ক্রিকেটে নতুন বছরের আগমনে শুরু হয়েছে কেন্দ্রীয় চুক্তি নিয়ে জোর তৎপরতা। ২০২৬ সালের জন্য ক্রিকেটারদের এই তালিকায় যেমন সংখ্যা বাড়ছে, তেমনি ক্যাটাগরি ও সদস্য নির্বাচনেও বড় ধরনের রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বোর্ড সূত্রে জানা গেছে, আসন্ন চুক্তিতে গতবারের তুলনায় চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে।
পরিধি বাড়ছে কেন্দ্রীয় চুক্তির
সর্বশেষ ২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছিলেন ২২ জন ক্রিকেটার। তবে বোর্ড পরিচালক আমজাদ হোসেনের ভাষ্যমতে, এবার এই সংখ্যাটি আরও বাড়িয়ে ২৭-এ উন্নীত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। উল্লেখ্য, গত চুক্তিতে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ মাত্র দুই মাসের জন্য চুক্তিবদ্ধ থাকায় বছরের একটা বড় সময় চুক্তির আওতায় ছিলেন ২১ জন ক্রিকেটার। ফলে এবার অন্তত ৬ জন নতুন খেলোয়াড় বিসিবির বাৎসরিক এই কাঠামোর আওতায় আসার জোরালো সম্ভাবনা রয়েছে।
সাকিবকে ফেরানোর পরিকল্পনা ও নতুন মুখদের হাতছানি
বিসিবির নীতিনির্ধারক পর্যায়ের আলোচনায় অন্যতম বড় খবর হিসেবে এসেছে সাকিব আল হাসানের নাম। বোর্ড পরিচালক আমজাদ হোসেন জানিয়েছেন, তারকা এই অলরাউন্ডারকে পুনরায় চুক্তিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। এছাড়া জাতীয় দলে নিয়মিত পারফর্ম করা তরুণদের জন্য খুলছে চুক্তির দুয়ার।
সূত্রের খবর অনুযায়ী, স্পিন আক্রমণে বৈচিত্র্য আনতে চুক্তির তালিকায় যুক্ত হতে পারেন নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। এছাড়া ওপেনিং বা টপ-অর্ডারের বিবেচনায় পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসানের নামও রয়েছে প্রস্তাবিত তালিকায়। ২০২৬ সালে বাংলাদেশের সামনে প্রচুর টেস্ট ও ওয়ানডে ম্যাচ থাকায় পেসার ইবাদত হোসেন চৌধুরী অথবা ব্যাটার মাহমুদুল হাসান জয়ের যেকোনো একজনকে গুরুত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের জন্যও ফের উন্মুক্ত হতে পারে চুক্তির দরজা।
বিলুপ্তির পথে কি ‘এ প্লাস’ ক্যাটাগরি?
এবারের চুক্তিতে সবচেয়ে বড় চমক হতে পারে বেতন কাঠামোর পরিবর্তন। সর্বশেষ চুক্তিতে ১০ লাখ টাকার সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে একমাত্র প্রতিনিধি ছিলেন পেসার তাসকিন আহমেদ। তবে ইনজুরি সমস্যার কারণে তাসকিন সব ফরম্যাটে নিয়মিত হতে পারছেন না। অন্যদিকে, বর্তমানে তিন ফরম্যাটে নিয়মিত খেলছেন এমন ক্রিকেটারও দলে বিরল।
এমন বাস্তবতায় বিসিবি এবার ‘এ প্লাস’ ক্যাটাগরিই তুলে দেওয়ার পথে হাঁটতে পারে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ নেমে আসতে পারেন ‘এ’ ক্যাটাগরিতে। বর্তমানে এই ক্যাটাগরিতে রয়েছেন তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস।
কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় যারা থাকতে পারেন:
বিসিবির নীতিনির্ধারণী মহলে আলোচিত ২৭ জন ক্রিকেটারের সম্ভাব্য তালিকায় রয়েছেন:
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।
বোর্ড মিটিংয়ের চূড়ান্ত অনুমোদনের পর খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করবে বিসিবি।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ