ইন্দোনেশিয়ার রোজার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা
অবসান হলো অপেক্ষার। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাস শুরুর তারিখ চূড়ান্ত করা হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সেখানে সিয়াম সাধনা শুরু হবে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গালফ নিউজের বরাতে জানা গেছে, আজ আকাশে রমজানের নতুন চাঁদ দৃশ্যমান হয়নি। ফলে বুধবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে গণনা শুরু হবে হিজরি নতুন মাস রমজান।
এশিয়ার তিন দেশের একই সিদ্ধান্ত
ইন্দোনেশিয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাই থেকেও একই খবর এসেছে। এই রাষ্ট্রগুলোও আজ মঙ্গলবার ঘোষণা করেছে যে, তাদের ভূখণ্ডে চাঁদ দেখা যায়নি। ফলে এই দেশগুলোতেও আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রোজা পালিত হবে।
উপসাগরীয় অঞ্চলে প্রতীক্ষা ও পূর্বাভাস
এদিকে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো আজ রাত থেকেই চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে। তবে সাধারণ মানুষের মাঝে আগ্রহ থাকলেও আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য কিছুটা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। তাদের হিসাব অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় অধিকাংশ আরব ও ইসলামি দেশে খালি চোখে বা বৈজ্ঞানিক যন্ত্রপাতিতে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
চাঁদ দেখা নিয়ে জ্যোতির্বিজ্ঞানের ভিন্ন হিসাব
রমজানের চাঁদ দেখার ক্ষেত্রে এবারের সমীকরণটি কিছুটা ভিন্ন বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সাধারণ সময়ে চাঁদ দেখার ক্ষেত্রে 'চন্দ্র চাকতি'র ওপরের অংশের ওপর ভিত্তি করে সূর্যাস্ত গণনা করা হয়।
কিন্তু জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, এই মাসে বিশ্বের অনেকগুলো শহরে চাঁদ সূর্যের আগেই দিগন্তে মিলিয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে যদি কোনো সরু চাঁদ দৃশ্যমান হয়, তবে তা চন্দ্র চাকতির নিচের প্রান্তে দেখা যাওয়ার কথা। একারণে বিজ্ঞানীরা এবার প্রচলিত পদ্ধতির বদলে নিচের অংশের ওপর ভিত্তি করে বিশেষ গণনা করছেন।
ধর্মীয় বিধান অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান শুরু হয়, আর এই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় এখন প্রহর গুনছেন বিশ্বের কোটি কোটি মুসলিম।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা, জানুন কারণ
- কারখানা বন্ধ, লোকসানে ডুবছে কোম্পানি—তবু শেয়ারদর বাড়ল হু হু করে
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- আর মাত্র ১০ বছর! এলন মাস্ক বলছেন, টাকা ছাড়াই চলবে পৃথিবী
- একাদশে ভর্তিতে বড় খবর, ৯৩% আসন সবার জন্য—জানুন কোটা কত
- আজকের স্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- আবেদন নাকচ, তবুও রিফাইনারি বানাচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল!
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
- মোদী-ট্রাম্প বৈঠকের অজানা ঘটনা ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব