দেশের প্রখ্যাত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার ও এক্সিকিউটিভ পদে যোগ্য প্রার্থীদের জন্য আবেদন আহ্বান করেছে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে ১৬ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা মাসিক বেতনের সঙ্গে সঙ্গে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন অতিরিক্ত সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
নিয়োগের মূল তথ্য
প্রতিষ্ঠান: ব্যাংক এশিয়া পিএলসি
পদ: অফিসার/এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি
প্রয়োজনীয় দক্ষতা: কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ডেটা বিশ্লেষণে পারদর্শিতা
অভিজ্ঞতা: অন্তত ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
প্রার্থী ধরন: নারী ও পুরুষ উভয়
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি ব্যাংক এশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। সময়মতো আবেদন করলে চাকরির সুযোগ পেতে সুবিধা হবে।
ব্যাংক এশিয়ার এই নিয়োগ বিশেষ করে কম্পিউটার ও ডেটা বিশ্লেষণে দক্ষ পেশাদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আগ্রহীরা অনলাইনে আবেদন করে তাদের ক্যারিয়ার শুরু করতে পারেন।
আল-মামুন/














