MD Zamirul Islam
Senior Reporter
পুলিশে ২,৭০১ কনস্টেবল নিয়োগের জরুরি নির্দেশ মন্ত্রীর
জনপ্রত্যাশা পূরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে বড় উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পুলিশ বাহিনীতে জনবল সংকট মেটাতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের চূড়ান্ত নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
নিয়োগ প্রক্রিয়া ও লক্ষ্য:
মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী পুলিশ বাহিনীকে কার্যকর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।" তিনি আশা প্রকাশ করেন, এই নতুন জনবল যুক্ত হলে আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
অস্ত্রের লাইসেন্স যাচাই ও বাতিল:
বিগত সরকারের আমলে ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী সরকারের মেয়াদে রাজনৈতিক প্রভাবে বিতরণ করা অস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই (ভেরিফাই) করা হবে। যথাযথ নিয়ম মেনে লাইসেন্স দেওয়া হয়েছে কি না এবং ব্যবহারকারী ওই অস্ত্রের যোগ্য কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হবে।
মন্ত্রী স্পষ্টভাবে বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যে যাদের লাইসেন্স দেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে সেগুলো বাতিল করা হবে। একইসঙ্গে বাতিলকৃত লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রগুলোও বাজেয়াপ্ত করা হবে।"
অবৈধ অস্ত্র উদ্ধারে হুশিয়ারি:
দেশে এখনো বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার কাছে থাকা তথ্যমতে অন্তত ১০ হাজারের বেশি অস্ত্র বর্তমানে অবৈধ অবস্থায় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়া এসব অস্ত্র উদ্ধার করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি সেগুলো এখন সম্পূর্ণ অবৈধ। এগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে মামলা দায়ের করা হবে। যথাযথ প্রক্রিয়ায় প্রতিটি অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন কাজ শুরু করেছে।"
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ