MD. Razib Ali
Senior Reporter
সাকিব ইস্যুতে চাঞ্চল্য: দুদকে চাপ সৃষ্টি, আসিফের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অপ্রত্যাশিত এক পরিস্থিতির সৃষ্টি হয়। সাকিব আল হাসান-এর সমর্থক পরিচয়ে আসা একটি দল সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা দেয়।
দুদক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ করেই ২০ থেকে ৩০ জনের একটি দল স্লোগান দিতে দিতে কমিশনের কার্যালয়ে প্রবেশ করে। তারা নিজেদের সাকিবের ভক্ত দাবি করে এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রহণের দাবি জানায়। পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
সূত্রের ভাষ্য অনুযায়ী, অভিযোগ জমা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করা হয়। এতে দপ্তরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ অভিযোগপত্রটি গ্রহণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, একটি দল জোরালোভাবে চাপ সৃষ্টি করে অভিযোগটি জমা দিতে বাধ্য করেছে। বেনামে দাখিল করা ওই আবেদনটি এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও জানান, দুদকে কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্তে রূপ নেয় না। আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগে সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ না মিললে সেটি বাতিল করা হবে। আর প্রাথমিকভাবে সত্যতার ইঙ্গিত পাওয়া গেলে নিয়ম অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঘটনার পর কার্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। তবে আকস্মিকভাবে একটি দলবদ্ধ উপস্থিতি ও চাপ প্রয়োগের ঘটনা প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
আল আহসান/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ