MD. Razib Ali
Senior Reporter
আজ বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
এএফসি নারী এশিয়ান কাপে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণকারী দল হিসেবে বাংলাদেশ তাদের শেষ গ্রুপ ম্যাচে পয়েন্ট অর্জনের বড় সুযোগ দেখছে।
বাংলাদেশ বনাম উজবেকিস্তান: সময় ও তারিখ
আজ সোমবার, ৯ মার্চ, বাংলাদেশ সময় বিকেল ৩টায় এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
টুর্নামেন্টে বাংলাদেশের বর্তমান অবস্থা
এবারের এশিয়ান কাপে বাংলাদেশের শুরুটা বেশ কঠিন ছিল। প্রথম ম্যাচে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বড় দলগুলোর বিপক্ষে ঋতুপর্ণা চাকমা এবং আইফাদা খন্দকারদের লড়াই করার মানসিকতা ফুটবল প্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।
কোয়ার্টার ফাইনালের সমীকরণ
গ্রুপ 'বি' এর পয়েন্ট তালিকায় বর্তমানে উত্তর কোরিয়া এবং চীন ৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ ও উজবেকিস্তান দুই দলই তাদের প্রথম দুটি ম্যাচে হেরেছে। তবে আগামীকাল উজবেকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশ পয়েন্ট টেবিলের ৩ নম্বরে চলে আসবে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, তিনটি গ্রুপের সেরা ৩টি দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে এখনো পরের রাউন্ডে যাওয়ার পথ খোলা রয়েছে।
ফিফা র্যাঙ্কিং ও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান
শক্তিমত্তার বিচারে উজবেকিস্তান বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে উজবেকিস্তানের অবস্থান ৪৯তম, অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১১২তম। এর আগে ২০১১ সালে অর্থাৎ ১৫ বছর আগে দুদল একবারই মুখোমুখি হয়েছিল, যেখানে উজবেকিস্তান ৩-০ গোলে জয়লাভ করেছিল।
সরাসরি খেলা দেখবেন যেভাবে
বাংলাদেশ বনাম উজবেকিস্তানের এই ম্যাচটি ফুটবল প্রেমীরা সরাসরি উপভোগ করতে পারবেন নিচের মাধ্যমগুলোতে:
টিভি চ্যানেল: সরাসরি দেখা যাবে T Sports-এর পর্দায়।
মোবাইল অ্যাপ: যারা মোবাইলে দেখতে চান তারা Sportzfy অ্যাপটি ব্যবহার করতে পারেন।
ইউটিউব: এছাড়া ইউটিউবে 'AFC Asian Cup' চ্যানেলে খেলাটি দেখা যাবে। তবে সেক্ষেত্রে Secure VPN ব্যবহার করে কানেক্ট করতে হবে।
বাংলাদেশের মেয়েরা কী পারবে উজবেকিস্তানের বাধা টপকে ঐতিহাসিক জয় তুলে নিতে? সেই উত্তর মিলবে আগামীকাল মাঠের লড়াইয়ে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড: ৮০ মিনিট শেষ জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড: ৯০ মিনিট শেষ জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: পরিসংখ্যান ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল: পরিসংখ্যান, সময়সূচী ও সরাসরি দেখার উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল: সরাসরি দেখুন Live
- সকালে ইংল্যান্ড বনাম নরওয় কোয়ার্টার ফাইনাল: কখন, কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড লাইভ: প্রথমার্ধ শেষে জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড লাইভ: দ্বিতীয়ার্ধের খেলা শুরু সরাসরি দেখুন Live
- চলছে স্পেন বনাম বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল: সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল: শুরুতেই গোল সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল: কখন, কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম নরওয় কোয়ার্টার ফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live