MD. Razib Ali
Senior Reporter
৯৬ মিনিটের নাটকে নিউক্যাসলের হৃদয় ভাঙলেন ইয়ামাল
সেন্ট জেমস পার্কে তখন উৎসবের প্রহর গোনা শুরু হয়েছে। বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নতুন ইতিহাস গড়ার ঠিক দোড়গোড়ায় ছিল নিউক্যাসল ইউনাইটেড। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার আগমুহূর্তে সব সমীকরণ ওলটপালট করে দিলেন লামিনে ইয়ামাল। পেনাল্টি থেকে গোল করে কাতালানদের নিশ্চিত হারের মুখ থেকে বাঁচিয়ে দিলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
শেষ মুহূর্তের সেই পেনাল্টি নাটক
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইটি ছিল উত্তেজনায় ঠাসা। ম্যাচের ৮৬তম মিনিটে হার্ভি বার্নেস লক্ষ্যভেদ করলে জয়ের সুবাস পেতে শুরু করে ইংলিশ ক্লাবটি। কিন্তু যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পাল্টে যায় দৃশ্যপট। বক্সের ভেতরে বদলি নামা দানি ওলমোকে নিউক্যাসল ডিফেন্ডার মালিক থিয়াও ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে গ্যালারি স্তব্ধ করে দেন ইয়ামাল। ১-১ গোলের সমতায় শেষ হয় মাঠের লড়াই।
আক্ষেপের ড্র ম্যাগপাই শিবিরে
পুরো ম্যাচজুড়ে দাপট বজায় রেখেও পয়েন্ট ভাগাভাগি করাটা মেনে নিতে পারছে না ম্যাগপাইরা। সামনের বুধবার ন্যু ক্যাম্পে ফিরতি লেগ খেলতে যাওয়ার আগে এই জয়টি তাদের জন্য বিশাল অনুপ্রেরণা হতে পারত। গ্যালারিতে বসে উত্তরসূরিদের এই লড়াই দেখছিলেন ক্লাব কিংবদন্তি টিনো আসপ্রিলা। ১৯৯৭ সালে এই বার্সেলোনার বিরুদ্ধেই হ্যাটট্রিক করে ৩-২ গোলের স্মরণীয় এক জয় উপহার দিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় পর আবারও তেমন এক মুহূর্তের অপেক্ষায় ছিল সমর্থকরা, যা শেষ পর্যন্ত হতাশায় রূপ নেয়।
পারফরম্যান্সে খুশি বার্সা বস
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক তার দলের খেলায় কিছু ঘাটতি স্বীকার করলেও ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, "সত্যি বলতে আমি এই ফলে দারুণ খুশি। আমরা বল দখলে বেশ কিছু ভুল করেছি এবং সহজ সুযোগ হাতছাড়া করেছি, যা নিউক্যাসল চাচ্ছিল। তারা বল পেলেই গতির ঝড় তুলেছে। এমন পরিস্থিতির মোকাবিলা করা কঠিন ছিল, তবে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়েছি তা সত্যিই প্রশংসার দাবি রাখে।"
এই ড্রয়ের ফলে কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াই এখন উন্মুক্ত। আগামী বুধবার বার্সেলোনার মাঠে ফিরতি লেগের ওপর নির্ভর করবে কোন দল যাচ্ছে পরবর্তী রাউন্ডে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ