MD. Razib Ali
Senior Reporter
মোস্তাফিজকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার
মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে বাংলাদেশি পেসার নাহিদ রানা দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছেন। তার বিধ্বংসী স্পেলের সামনে টিকতে না পেরে পাকিস্তান অলআউট হয়েছে মাত্র ১১৪ রানে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এটি পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ, আর সব প্রতিপক্ষ মিলিয়ে এটি তাদের অষ্টম সর্বনিম্ন ইনিংস।
এই ম্যাচে নাহিদ রানা নিয়েছেন ২৪ রানে ৫ উইকেট, যা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে এখন সেরা বোলিংয়ের রেকর্ড। এর আগে এই কীর্তিটি ছিল মোস্তাফিজুর রহমানের দখলে।
২০১৯ বিশ্বকাপে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে মোস্তাফিজুর রহমান করেছিলেন ৫ উইকেট ৭৫ রান। কিন্তু মিরপুরে নাহিদের আগুনঝরা বোলিং সেই রেকর্ডকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়ে দিয়েছে।
বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেও এই পারফরম্যান্স বিশেষ জায়গা করে নিয়েছে। ৫/২৪ এখন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে পঞ্চম সেরা বোলিং। এই তালিকার শীর্ষে আছেন মাশরাফি বিন মুর্তজা, যিনি ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে নিয়েছিলেন ৬ উইকেট ২৬ রান।
এদিকে এটি নাহিদ রানার ব্যক্তিগত ক্যারিয়ারেও নতুন উচ্চতা। এখন পর্যন্ত ৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং। এর আগে তার সেরা ছিল ২ উইকেট ৪০ রান, যা তিনি ২০২৪ সালে শারজায় আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন।
মিরপুরে এই ম্যাচে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে প্রায় একাই ভেঙে দেন নাহিদ। তার গতিময় ও নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা।
সব মিলিয়ে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে একদিকে যেমন পাকিস্তান গড়েছে অনাকাঙ্ক্ষিত রেকর্ড, অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হয়েছে নতুন এক গৌরবময় অধ্যায়।
জাকির হাসান/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ