MD. Razib Ali
Senior Reporter
বিসিবি নির্বাচনে অনিয়ম ও কারসাজি, এনএসসির পদক্ষেপ
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল—এমন অভিযোগ তুলে ঢাকার কয়েকটি ক্লাবের সংগঠকদের একটি অংশ সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) লিখিতভাবে বিষয়টি জানায়।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। বুধবার (১১ মার্চ) সংস্থাটি বিসিবি নির্বাচনে সম্ভাব্য অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ যাচাই করতে পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়।
গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত সচিব সেলিম ফকির, যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আকরাম সম্রাট।
তদন্ত কমিটির দায়িত্ব হবে বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে ওঠা অনিয়ম ও কারসাজির অভিযোগগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্যও নেওয়া হবে। একই সঙ্গে মনোনয়ন প্রক্রিয়াটি বিসিবির গঠনতন্ত্র এবং প্রচলিত আইন মেনে পরিচালিত হয়েছে কি না, তাও যাচাই করবে কমিটি।
এনএসসির প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব বা সংস্থার কাছ থেকে ব্যাখ্যাও চাইতে পারবে কমিটি। পাশাপাশি ভবিষ্যতে বিসিবি নির্বাচনে কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে কীভাবে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়, সে বিষয়ে সুপারিশও দেওয়ার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৬ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের বিভিন্ন ধাপ নিয়ে ওঠা প্রশ্নের পরিপ্রেক্ষিতে এখন বিষয়টি তদন্তের আওতায় আনল জাতীয় ক্রীড়া পরিষদ।
আসিব ইকবাল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ