MD. Razib Ali
Senior Reporter
শেষ হলো মেসির ইন্টার মায়ামির ম্যাচ, জানুন ফলাফল
প্রতিপক্ষের জাল খুঁজে পাওয়া যার কাছে নিয়মিত ঘটনা, সেই লিওনেল মেসি আজ থাকলেন নিস্প্রভ। ন্যাশভিল এসসি’র বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করার যে রেকর্ড ছিল আর্জেন্টাইন মহাতারকার, তাতে ছেদ পড়ল আজ। বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের লড়াইয়ে মায়ামি ও ন্যাশভিলের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
ফয়সালা হবে ফ্লোরিডার দ্বিতীয় লেগ
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর এই প্রথম লেগটি অনুষ্ঠিত হয়েছিল ন্যাশভিলের ঘরের মাঠে। কোনো দলই গোল করতে না পারায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট কার হাতে উঠবে, তা এখন ঝুলে আছে দ্বিতীয় লেগের ওপর। ফিরতি এই ম্যাচে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিলকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি। ঘরের মাঠে মেসি-সুয়ারেজরা বাড়তি সুবিধা পাবেন বলেই ধারণা করা হচ্ছে।
নিষ্প্রভ মেসি ও পরিসংখ্যানের হালচাল
গত বছরের ২০ এপ্রিল থেকে ন্যাশভিলের বিপক্ষে রীতিমতো গোলবর্ষণ করে আসছিলেন মেসি। আগের ছয় দেখায় ১২টি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট ছিল তার নামের পাশে। তবে এ দিন ন্যাশভিলের রক্ষণভাগকে ফাঁকি দিতে পারেননি তিনি। ৭৯ শতাংশ সঠিক পাস দিলেও পুরো ম্যাচে মাত্র একবারই প্রতিপক্ষের গোলমুখে শট নিতে সক্ষম হন ইন্টার মায়ামি অধিনায়ক।
ম্যাচের ৫৫তম মিনিটে বাঁ প্রান্ত থেকে মেসির নেওয়া একটি জোরালো শট অবিশ্বাস্যভাবে রুখে দেন স্বাগতিক গোলরক্ষক ব্রুয়ান শোয়াক। এটি ছিল গত ২৯ নভেম্বরের পর মেসির সবচেয়ে ম্লান পারফরম্যান্স। সেবার নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচে একটি অ্যাসিস্ট থাকলেও অন-টার্গেটে কোনো শট নিতে পারেননি তিনি।
বল দখলে মায়ামি, আক্রমণে ধারালো ন্যাশভিল
মাঠের লড়াইয়ে বল নিজেদের দখলে রাখার দিক থেকে এগিয়ে ছিল সফরকারী ইন্টার মায়ামি। ৫৯ শতাংশ সময় তাদের পায়ে বল থাকলেও কার্যকর আক্রমণ করতে পেরেছে মাত্র ৫টি, যার মধ্যে কেবল একটি লক্ষ্যে ছিল। অন্যদিকে, রক্ষণ সামলে পাল্টা আক্রমণে ন্যাশভিল ছিল অনেক বেশি আক্রমণাত্মক। ১১টি শট নিয়ে তার ৫টিই মায়ামির গোলমুখে রাখতে পেরেছিল তারা।
ম্যাচের ৬৫তম মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যেতে পারত স্বাগতিকরা। এসপিনোজার কর্নার কিক থেকে উড়ে আসা বলে রিড বেকার-হোয়াইটিং হেড নিলেও তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ফলে গোলের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় ন্যাশভিলকে।
গত ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ৩-০ গোলে হারের পর, শেষ চার ম্যাচের মধ্যে এই দ্বিতীয়বার জালের দেখা পেলেন না ফুটবল জাদুকর লিওনেল মেসি। এখন ফুটবল ভক্তদের অপেক্ষা দ্বিতীয় লেগের, যেখানে ঘরের মাঠে মেসি তার চেনা ছন্দে ফিরে দলকে শেষ আটে নিয়ে যেতে পারেন কি না।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ