Md Razib Ali
Senior Reporter
পিএসএল কে না করে আইপিএলে মুজারাবানি, আইনি পথে পিসিবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পাওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। তার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে তারা।
পিএসএলের নিলামে অবিক্রিত থাকলেও পরে সরাসরি চুক্তির মাধ্যমে মুজারাবানিকে দলে নিয়েছিল তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। তবে টুর্নামেন্ট শুরুর আগেই তিনি দলটির হয়ে না খেলার সিদ্ধান্ত নেন।
শুক্রবার (১৩ মার্চ) আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, তারা জিম্বাবুয়ের এই পেসারকে দলে ভিড়িয়েছে। মূলত আইপিএলে অংশ নেওয়ার সুযোগ পাওয়াতেই পিএসএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ২৯ বছর বয়সী এই বোলার।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ইসলামাবাদ ইউনাইটেডকে নিজের সিদ্ধান্ত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন মুজারাবানি। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি পিসিবি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, বোর্ড তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
এদিকে কলকাতা নাইট রাইডার্সের পেস আক্রমণে চোটের ধাক্কা রয়েছে। গত বছরের ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হয়েছিল দলটিকে। এর পাশাপাশি চোটের কারণে এবারের আইপিএলে খেলতে পারছেন না ভারতের পেসার হর্ষিত রানা। শ্রীলঙ্কার দ্রুতগতির বোলার মাতিশা পাতিরানাও ইনজুরির কারণে ছিটকে গেছেন। ফলে পেস বিভাগ শক্তিশালী করতেই মুজারাবানিকে দলে টেনেছে কলকাতা।
উল্লেখ্য, আইপিএলের নতুন মৌসুম শুরুর মাত্র দুই দিন আগে ২৬ মার্চ শুরু হবে পিএসএলের এবারের আসর। এমন পরিস্থিতিতে পিএসএলে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটারের শেষ মুহূর্তে আইপিএলে যোগ দেওয়ার ঘটনা এটি টানা দ্বিতীয়বার ঘটল।
এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশকে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে নিয়েছিল পেশোয়ার জালমি। পরে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস তাকে দলে ভেড়ালে তিনি পিএসএল থেকে সরে দাঁড়ান। সেই ঘটনায় বশকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
মুজারাবানির ক্ষেত্রেও একই ধরনের শাস্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসলামাবাদ ইউনাইটেড তাকে প্রায় ১ কোটি ১০ লাখ রুপির চুক্তিতে দলে নিয়েছিল। কিন্তু আইপিএলে সুযোগ পাওয়ার পর তিনি সেই চুক্তি বাতিল করেছেন বলে জানিয়েছে জিও সুপার।
এই সিদ্ধান্তে পিসিবি কঠোর অবস্থান নিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তাই আইপিএলে যোগ দেওয়ার আগে আইনি জটিলতার মুখেও পড়তে পারেন জিম্বাবুয়ের এই পেসার।
সাজিদ আহমেদ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন সময়সূচি, পরিসংখ্যান ও লাইভ দেখার উপায়
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন সময়সূচি ও সরাসরি যেভাবে দেখবেন Live
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সময়সূচি ও সরাসরি যেভাবে দেখবেন Live
- ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- দুই জীবন বীমা কোম্পানির আর্থিক চিত্রে ইতিবাচক পরিবর্তন
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- ১০৫% নগদ লভ্যাংশে চমক, একই দিনে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা আরেক কোম্পানির
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live