Md Razib Ali
Senior Reporter
রানার অটোমোবাইলসসহ ৩ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি— রানার অটোমোবাইলস, এভিন্স টেক্সটাইলস এবং লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড তাদের চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর ৯ মাসের সামগ্রিক চিত্রে বড় ধরণের পরিবর্তন লক্ষ্য করা গেছে।
আজ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পর্ষদ সভায় এই প্রতিবেদনগুলো পর্যালোচনা ও অনুমোদনের পর তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হয়। নিচে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:
১. রানার অটোমোবাইলস লিমিটেড
রানার অটোমোবাইলসের ৯ মাসের সামগ্রিক মুনাফায় বড় প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪৩ পয়সা।
তবে অর্থবছরের প্রথম ৯ মাসের (জুলাই’২৫-মার্চ’২৬) হিসেবে কোম্পানিটি বড় উন্নতি করেছে। এই সময়ে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৫০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ৭ পয়সা। অর্থাৎ ৯ মাসের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কয়েকগুণ বেড়েছে। গত ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ২০ পয়সা।
২. এভিন্স টেক্সটাইলস লিমিটেড
এভিন্স টেক্সটাইলস লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১০ পয়সা।
কিন্তু ৯ মাসের (জুলাই’২৫-মার্চ’২৬) হিসেবে কোম্পানিটি অভাবনীয় ঘুরে দাঁড়িয়েছে। চলতি অর্থবছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৩ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ১২ পয়সা লোকসান ছিল। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮১ পয়সা।
৩. লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড
অন্য দুই কোম্পানি মুনাফা করলেও লুব-রেফ (বাংলাদেশ) বড় ধরণের লোকসানে পড়েছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৮ পয়সা। অথচ আগের বছর একই সময়ে কোম্পানিটির ২৪ পয়সা আয় (ইপিএস) ছিল।
৯ মাসের (জুলাই’২৫-মার্চ’২৬) হিসেবেও কোম্পানিটির অবস্থা বেশ শোচনীয়। এই সময়ে শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ২২ পয়সা, যেখানে গত বছর ১১ পয়সা মুনাফা ছিল। গত ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৭২ পয়সা।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ